ট্রলিচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ট্রলির চাপায় রমিজ উদ্দিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকাল পৌনে ১১টার সময় উপজেলার করইতলা এলাকার আল আরাফা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উপজেলার চর লরেন্স গ্রামের আবদুস শহিদের ছেলে ও আল আরাফা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক্টর ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই শিশু রমিজের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর