Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৩, ১৩ মার্চ ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৩, ১৩ মার্চ ২০২৬
আরও খবর
ফের গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম
ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী কারাগারে
ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে

ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন বাবা

ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৩, ১৩ মার্চ ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
১৯:৫০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৫৩, ১৩ মার্চ ২০২৬
সাজেদুর রহমান ছোটনকে অ্যাফিডেভিটের মাধ্যমে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেন বাবা আব্দুল মালেক। ছবি : এনটিভি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে অ্যাফিডেভিটের মাধ্যমে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছেন এক বাবা। নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় ঘটা এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে (অ্যাফিডেভিট নং–৩১০) এই ঘোষণা সম্পন্ন করেন মীর মো. আব্দুল মালেক। তিনি তার ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটনকে ত্যাজ্য ঘোষণা করেছেন। ছোটন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ছোটনের পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে ছোটন কৈশোর থেকেই ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। রাজনৈতিক এই ভিন্ন মেরুকরণের কারণে দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার তিক্ত সম্পর্ক চলছিল।

অ্যাফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও তার ছেলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছেলেকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। 

আব্দুল মালেক বলেন, অনেক চেষ্টা করেও ছেলেকে ছাত্রলীগের রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই পরিবারের মঙ্গল ও তার ভবিষ্যৎ কোনো বেআইনি কর্মকাণ্ডের দায় এড়াতে তাকে ত্যাজ্য ঘোষণা করেছি।

এ বিষয়ে সাজেদুর রহমান ছোটন মোবাইল ফোনে জানান, পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রায় তিন বছর ধরেই তিনি আলাদা থাকছেন। তার অভিযোগ, ছাত্রলীগ করার কারণে গত আগস্ট মাসে তার বাবা তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে পরিবার সম্পর্ক ছিন্ন করলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

ছাত্রলীগ ত্যাজ্যপুত্র

সংশ্লিষ্ট সংবাদ: ছাত্রলীগ

০৪ মার্চ ২০২৬
ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক পরিবারের ৪ জন নিহত, মুহূর্তেই শেষ শিক্ষকের সুখের সংসার
  2. ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পুণ্যস্নানে গিয়ে তিতাসে নিখোঁজ স্কুলছাত্রী
  3. এনসিপির চার নেতার পদত্যাগ
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক
  6. ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x