পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক রেমন
পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে অধ্যাপক শিবজিত নাগ সভাপতি ও আঁখিনূর ইসলাম রেমন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৫৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ মির্জা আজিজুর রহমান।
অন্য পদের মধ্যে কামাল আহমেদ সিদ্দিকী সহসভাপতি, জি কে সাদী সহসম্পাদক, নরেশ মধু অর্থ সম্পাদক, সরোয়ার মোর্শেদ উল্লাস কল্যাণ সম্পাদক, এস এম আলাউদ্দিন দপ্তর সম্পাদক, আবুল এহসান এলিচ ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ারুল হক, মুহাম্মদ মহিউদ্দিন, মোসতাফা সতেজ, এম জি বিপ্লব চৌধুরী, অ্যাডভোকেট মুরশাদ সুবহানী, কৃষ্ণ ভৌমিক ও কাজী মাহবুব মোর্শেদ বাবলা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে আখতারুজ্জামান আখতার ও মির্জা আজাদ এবং সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে ছিফাত রহমান সনম ও আহমেদ হুমায়ুন কবির তপু সমান সংখ্যক ভোট পাওয়ায় এই দুটি পদে আগামী ২৮ মার্চ পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহজাহান আলী মণ্ডল ও অধ্যাপক পরিতোষ কুণ্ডু।

এ বি এম ফজলুর রহমান, পাবনা