Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:২০, ০১ মার্চ ২০১৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:২০, ০১ মার্চ ২০১৬
আপডেট: ২১:১৮, ০১ মার্চ ২০১৬
আরও খবর
জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি : হাসনাত আবদুল্লাহ
খালেদা জিয়ার আসনে জয়ী বিএনপির মজনুর দোয়া-মোনাজাত
ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
ময়মনসিংহে বিজয় মিছিলের পরিবর্তে বিএনপির দোয়া মাহফিল
শহীদদের আকাঙ্ক্ষার রাষ্ট্র গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ : সালাহউদ্দিন আহমদ
ভৈরবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

যুদ্ধাপরাধীদের সন্তানদের ভোটাধিকার স্থগিতের আহ্বান

মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:২০, ০১ মার্চ ২০১৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:২০, ০১ মার্চ ২০১৬
আপডেট: ২১:১৮, ০১ মার্চ ২০১৬
আজ মঙ্গলবার থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে ‘খেলাঘর জাতীয় শিশু কিশোর ক্যাম্প-২০১৬’। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি : এনটিভি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের সন্তানদের ভোটাধিকার স্থগিতের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ স্লোগানে ‘খেলাঘর জাতীয় শিশু কিশোর ক্যাম্প-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী। এ সময় তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়াম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, শিক্ষানুরাগী হাজী রফিকুল ইসলাম, ভৈরব কাকলি খেলাঘর আসরের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে খেলাঘর কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

খেলাঘর কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, ভারত ও নেপালের শিশু-কিশোরদের নিয়ে খেলাঘর জাতীয় শিশু-কিশোর ক্যাম্প-২০১৬ আয়োজন করে। এতে প্রায় সাতশ শিশু-কিশোর অংশ নিচ্ছে।

আলোচনা শেষে প্রশিক্ষণ ক্যাম্প চত্বরে শিশু-কিশোরদের প্রদর্শিত বিভিন্ন শারীরিক কলা-কৌশল উপভোগ করেন অতিথিসহ দর্শকরা।

সর্বাধিক পঠিত
  1. কোন আসনে কে বিজয়ী?
  2. নির্বাচনে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল-সভা করবে না বিএনপি
  3. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  4. যশোরে পাঁচটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
  5. ভূমিধস বিজয়, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x