Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৩৭, ১৭ এপ্রিল ২০১৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৩৭, ১৭ এপ্রিল ২০১৬
আপডেট: ১৮:৩৭, ১৭ এপ্রিল ২০১৬
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে কেন্দ্রের এজেন্টকে কুপিয়ে আহত
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭

নির্বাচনী সহিংসতায় ৮ গ্রাম পুরুষশূন্য

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৩৭, ১৭ এপ্রিল ২০১৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৩৭, ১৭ এপ্রিল ২০১৬
আপডেট: ১৮:৩৭, ১৭ এপ্রিল ২০১৬

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সদ্য সমাপ্ত নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলা মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ছে আট গ্রাম। নারীরা আতঙ্কের মধ্যে বাড়িঘর পাহারা দিচ্ছেন। ইউনিয়নের মস্তফাপুর, চাপাতলী, আমবাড়ি, সুচিয়ারভাঙ্গা, খাকছড়া, বালিয়া, পর্বতবাগান, জয়ার গ্রামগুলোতে এখন বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এলাকার হাটবাজারে উপস্থিতি কমে গেছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।

গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কুদ্দুস মল্লিক বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খানকে ৩৫০ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী সোহরাব খান অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী জাল ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। এর জের ধরেই শুক্রবার দুপুরে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় সাতজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়। 

গুলিবিদ্ধ অবস্থায় গতকাল শনিবার ঢাকায় মারা যান চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের ভাতিজা জুয়েল মল্লিক। এর পর থেকে এলাকায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শনিবার বিকেলে জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আবারও দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মস্তফাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য শওকত হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আরো ১০ জন আহত হয়েছে। দফায় দফায় চলছে হামলা ও সংঘর্ষ। এতে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার সাধারণ মানুষ। দ্বিতীয় দফার সংঘর্ষের সময় শতাধিক বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজ সরেজমিনে মস্তফাপুর, চাপাতলী, আমবাড়ি, সুচিয়ারভাঙ্গা, খাকছড়া, বালিয়া, পর্বতবাগান, জয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে লোক চলাচল নেই বললেই চলে।

মস্তফাপুর এলাকার বাসিন্দা মেহেদীসহ অনেকে জানান, নির্বাচনী সহিংসতা ও হামলা মামলার ভয়ে মানুষ এলাকা ছাড়া। পুলিশ  কাকে কখন গ্রেপ্তার করে সেই ভয়ে অনেকেই হাটবাজারে আসছেন না। অন্যদিকে যেকোনো সময় হামলার ঘটনাও ঘটতে পারে। এ আশঙ্কা থেকেও কেউ কেউ এলাকার বাইরে চলে গেছেন।

সুচিয়ারভাঙ্গার গৃহবধূ রাত্রি আক্তার জানান, ‘রাতে আমরা ভয়ে থাকি কখন কী হয়। দুর্বৃত্তরা বাড়িঘরে হামলা ও লুটপাট করছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পাঁচটি পৃথক মামলা হয়েছে। এতে সব মিলিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে কাউকেই হয়রানি করা হয়নি। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা করবে, সেটি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x