কুমিল্লার চান্দিনায় ইয়াবাসহ আটক ২
চান্দিনায় ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় তীর চর এলাকা থেকে তিন হাজার ৫০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় দুই ব্যক্তির ব্যবহৃত গাড়ি আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌরাশ গ্রামের বাসিন্দা জুয়েল ইসলাম ( ২৫) ও নোয়াখালী জেলার চর জব্বার উপজেলার উত্তর ভাটা গ্রামের আব্দুল আহাদ নিরব ( ২৮)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশি করার সময় প্রাইভেট কারের ইঞ্জিনের ভেতরে রাখা ইয়াবা বড়িগুলো উদ্ধার করি।’
এ ব্যাপারে চান্দিনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

কাজী রাশেদ, চান্দিনা