Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২৮, ২৯ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:৩৯, ২৯ এপ্রিল ২০১৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২৮, ২৯ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:৩৯, ২৯ এপ্রিল ২০১৬
আরও খবর
ইউপি নির্বাচনে সংসদ সদস্যের হস্তক্ষেপের অভিযোগ
কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধা

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২৮, ২৯ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:৩৯, ২৯ এপ্রিল ২০১৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২৮, ২৯ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:৩৯, ২৯ এপ্রিল ২০১৬

পঞ্চম দফায় মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধা দেওয়া হচ্ছে। এরই মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলে মারপিট ও আটকে রেখে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কেউ এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা। এসব ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে পৃথক লিখিতভাবে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর ও ভুক্তভোগী দুই প্রার্থী।

প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত দীঘি ইউনিয়নের মো. মতিয়ার রহমান ও কৃষ্ণপুর ইউনিয়নের হাজি মো. আদম আলী।

মতিয়ার রহমান জানান, গত বুধবার দুপুর ২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে অজ্ঞাতনামা ৫০-৬০ যুবক তাঁকে ভয়ভীতি দেখিয়ে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নিয়ে আটকে রাখেন। এরপর ট্রেজারি চালান ছিনিয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা। এই নির্বাচনে অংশগ্রহণ না করতে তাঁকে নানা ভয়ভীতি দেখান। নৌকা প্রতীক ছাড়া অন্য কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেন যুবকরা।

হাজি মো. আদম আলী জানান, গত বুধবার দুপুর দেড়টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি বাসে করে গিলন্ড যাওয়ার পথে ১০-১৫ অজ্ঞাতনামা যুবক মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে গতিরোধ করেন। বাস থেকে তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে কিলঘুষি ও মারপিট করে মোটরসাইকেলে উঠিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেন তারা। ট্রেজারি চালান ও মনোনয়নপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলে জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে নিয়ে তাঁকে আটকে রাখেন। পরে পরিচিত এক চেয়ারম্যানের সহযোগিতায় সেখান থেকে ছাড়া পান তিনি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ জানান, গত ২০ এপ্রিল থেকে কিছু সন্ত্রাসী জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় এবং আশপাশের পথে পাহারা দিচ্ছেন। মনোনয়ন সংগ্রহ করতে আসা আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নানা হুমকি ও বাধা দিচ্ছেন তাঁরা। আগামী সোমবার নির্ধারিত দিনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য কেউ যাতে জমা দিতে না পারে এজন্য মনোনয়নপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলেছে ওই সন্ত্রাসীরা। এসব ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে গত বুধবার লিখিভভাবে তিনিসহ ভুক্তভোগী ওই দুই প্রার্থী পৃথক অভিযোগ করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি দিয়েছেন বলেও জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সাংবাদিকদের জানান, দ্বিতীয় ও তৃতীয় দফায় মানিকগঞ্জের ৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চম দফায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সংসদীয় এলাকায় ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিএনপির অবস্থান ভালো। এ কারণে তাঁর লোকজন যেকোনোভাবে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন করতে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যাদের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলা হয়েছে, তাঁরা আবেদন করলে পুনরায় তা দেওয়া হবে।

এ ব্যাপারে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের কাগজ হাতে পেলে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. নদীতে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর
  2. রাতে ৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার, যেসব কর্মসূচিতে অংশ নেবেন
  4. টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা
  5. কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ
  6. অবৈধভাবে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x