Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
২০:২০, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৬:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২০
সাইফুল ইসলাম সজল, যশোর
২০:২০, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৬:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
আমার সঙ্গে ডলার ছিল, ওকে কেউ দেখে নাই স্যার : সোহেল
রামিসা হত্যা মামলা : আসামি সোহেল ও স্বপ্না আদালতে
রামিসা হত্যার বিচার শুরু আজ, দুই আসামিকে আদালতে হাজির
প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

ধানের শীষে ভোট দেওয়ায় ধর্ষণের অভিযোগ!

সাইফুল ইসলাম সজল, যশোর
২০:২০, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৬:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২০
সাইফুল ইসলাম সজল, যশোর
২০:২০, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৬:৪১, ০২ ফেব্রুয়ারি ২০২০

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই নারীর স্বামী। উভয়ই অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার ওই নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করা বিএনপির প্রার্থী সরোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। গত ৪ জুন ওই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘বিষয়টি জানার পর ওই নারীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওই নারীর স্বামী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার স্ত্রী ভোট দিতে গ্যাছে। ধানের শীষে ভোট দিয়েছে। ভোট দেওয়ার পর আমরা বাড়িতে থাকতে পারছিনে। বাড়িতে এসে ভাঙচুর করছে, লাঠিসোটা নিয়ে ঘুরছে। আজ চারদিন আমরা বাড়ি থেকে পলাতক। বাড়িতে আমাদের উঠতি দিচ্ছে না। গতকাল রাত ১০টার দিকে জাহাঙ্গীর, শামসুর আর নূরহাত আমাকে এসে বলল, তুই বাড়ি যা কোনো সমস্যা হবে না। আমার স্ত্রী তখন শ্বশুরবাড়ি ছিল। ওরে নিয়ে রাত ১০টায় আসি। ওরা এসে আমাকে বাড়িতে রেখে যায়। এরপর হঠাৎ সবুজ এসে আমাকে ডাকে। আমি বের হয়ে ওরে আর পাইনি। এরপর জাহাঙ্গীর এলো, বলল তোরে কেউ ডেকেছে। বললাম, সবুজ ডাকছে। জাহাঙ্গীর বলল, তুই গা ঢাকা দে। আমি গা ঢাকা দিতে যাই। এরপর সেকেন্দার, সবুজ, ভুট্টো আর জাহাঙ্গীর এরা আমাকে বের করে নিয়ে আসে। আরো লোক ছিল পেছনে, এদের আমি চিনতে পারিনি। এরপর এরা ঘরে ঢুকে আমার স্ত্রীকে বের করে নিয়ে আসে। পরে পাটবনে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওরা আমাকে ঘরে আটকে রাখে।’  

‘ধর্ষণের শিকার’ ওই নারী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বামীকে নিয়ে ভোট দিতে যান। কিন্তু বাধার মুখে তাঁর স্বামী ভোট দিতে না পারলেও তিনি সুযোগ বুঝে ভোটকেন্দ্রে ঢুকে যান ও বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীকে ভোট দেন। বিষয়টি দেখে ফেলায় ওই দিনই তাদের ওপর হামলার চেষ্টা হয়। কিন্তু হামলার আগেই তারা বাড়ি থেকে পালিয়ে যান। রোববার সন্ধ্যায় তারা বাড়ি ফিরলে ওই ঘটনা ঘটে। 

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. ইউসুফ আলী বলেন, ‘নির্যাতিত ওই নারী ধর্ষণের শিকার হওয়ার কথা বলেননি। ধস্তাধস্তির কথা বলেছেন। অনেক সময় ভয় থেকে মেয়েরা এটা গোপন করে যায়। তারপরও আমরা আমাদের নিয়ম অনুযায়ী পুলিশকে জানিয়েছি এবং ধর্ষণের কোনো আলামত আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

ধর্ষণ
সর্বাধিক পঠিত
  1. শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে
  2. টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
  3. ৭ অঞ্চলে সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  5. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  6. চাঁদপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x