বেসরকারি প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটে পঞ্চম পদসহ ১৭ হাজার ৪৪৪টি পদের বিপরীতে নিয়োগের দাবি জানিয়েছেন বেসরকারি প্যানেলভুক্ত শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তাঁরা এই দাবি জানান। এরপর জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
জয়পুরহাট বেসরকারি প্যানেলভুক্ত শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব রিটকারি প্যানেলভুক্ত শিক্ষকদের পঞ্চম পদসহ ১৭ হাজার ৪৪৪টি পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।
ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বক্তব্য দেন জেলা প্যানেলভুক্ত শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মহিলা বিষয়ক সম্পাদক ইলা পারভীন, প্রচার সম্পাদক সায়েমা সুলতানা প্রমুখ।
মানববন্ধন শেষে একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।


শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট