Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১২:১৪, ১১ জুন ২০১৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১২:১৪, ১১ জুন ২০১৬
আপডেট: ১২:১৪, ১১ জুন ২০১৬
আরও খবর
পদ্মায় বাঁশের বাঁধ দিয়ে জাটকা নিধন, হুমকিতে ইলিশ
নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান
দেশে প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত উদ্ভাবন
কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, আহত ১০

ভৈরব বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোস্তাফিজ আমিন, ভৈরব
১২:১৪, ১১ জুন ২০১৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১২:১৪, ১১ জুন ২০১৬
আপডেট: ১২:১৪, ১১ জুন ২০১৬
ভৈরবের দুর্জয় মোড় এলাকায় চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। ছবি : এনটিভি

ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের প্রবেশমুখ কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়কে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পৌরসভা।

ওই সময় দুর্জয়মোড় এলাকার উভয় পাশে ২০০ গজের মধ্যে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ এবং ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ।

এ বিষয়ে জানতে চাইলে দিলরুবা আহমেদ ও ফখরুল আলম আক্কাছ এনটিভি অনলাইনকে জানান, এই উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি ভূ-সম্পদ রক্ষা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রশাসনের এ অভিযান চলবেই।

গতকাল বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন দোকান, টিকেট কাউন্টারসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

গত মঙ্গলবার থেকে তিনদিন ওই এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার প্রচারনা চালায় উপজেলা প্রশাসন।

এর আগে দুর্জয় মোড়কে যানযটমুক্ত করতে অবৈধ দখলদারদের অন্যত্র সরে যেতে তিন দিনের আলটিমেটাম দেয় উপজেলা প্রশাসন। এর কোনো ব্যতিক্রম ঘটলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানসহ উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়। এ ঘোষণার আগে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের কাছ থেকে উচ্ছেদ অভিযানে কোনো তদবির না করার অঙ্গীকার আদায় করে নেয় প্রশাসন।

গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের ‘সড়ক নিরাপত্তা কমিটির সভা’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা সাদ বাংলাদেশের ‘সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার’ শীর্ষক মতবিনিময় সভায় ইউএনও দিলরুবা আহমেদ উচ্ছেদের আলটিমেটাম দেন।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
  2. এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে অব্যাহতি
  3. ২০ গাছ কর্তন : বিএনপি থেকে পদ হারানো জাহিদুল গ্রেপ্তার
  4. চুয়াডাঙ্গায় সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের পরিচিতি সভা
  5. বরিশালে এজলাস চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত অবমাননার রুল
  6. যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x