টঙ্গিবাড়ীর ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন অতিথিরা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আসর। আজ শনিবার বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী মো. খোরশেদ আলম প্রধান অতিথি এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মান্নান মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) আকরাম খান, প্রধান শিক্ষক শ ম নাসির উদ্দিন মাহাতাব, সমাজসেবক আবদুর রব মাল প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ