Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৬, ২৬ জুন ২০১৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৬, ২৬ জুন ২০১৬
আপডেট: ০৯:০৬, ২৬ জুন ২০১৬
আরও খবর
সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
সাবেক নৌ প্রধান মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী পালিত
স্লুইসগেট ধসে নদীগর্ভে বিলীন ডোমারের হালিমার বাড়ি

উত্তরাঞ্চলে আবারও নতুন খনিজের সন্ধান

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৬, ২৬ জুন ২০১৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০৬, ২৬ জুন ২০১৬
আপডেট: ০৯:০৬, ২৬ জুন ২০১৬

দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁর মহাদেবপুর ও সাপাহার উপজেলার বরেন্দ্র ভূমিতে নতুন একটি খনিজ সম্পদ এলাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।

জিএসবির সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান সম্প্রতি নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে সদ্য আবিষ্কৃত চুনাপাথরের খনি পরিদর্শনে গিয়ে বিষয়টি জানান।

সিরাজুল ইসলাম জানান, নতুন খনিজ এলাকায় কী ধরনের সম্পদ আছে তা নিশ্চিত হতে চলতি অর্থবছরের আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ কাজ শুরু করা হবে। এ ছাড়া বদলগাছী উপজেলার তাজপুরে সদ্য আবিষ্কৃত চুনাপাথরের খনিতে আরো অনুসন্ধান চালানোর কথাও জানান তিনি।

জিএসবির সহকারী পরিচালক সিরাজুল ইসলাম খান আরো জানান, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষণা ও অনুসন্ধানের সামর্থ্য (শক্তি) শক্তিশালীকরণ (strengthening the research and exploration capability (strec) of the geological survey of bangladesh) প্রকল্পের আওতায় নওগাঁ জেলার মহাদেবপুর-সাপাহার এলাকায় প্রাথমিক জরিপ চালানো হয়। এতে মাটির আড়াই থেকে তিন হাজার ফুট গভীরে খনিজ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। তবে সেটি নিশ্চিত হতে এ বছর গবেষণামূলক আরো দুটি জরিপ চালানো হবে ওই এলাকায়।

এদিকে, নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহকালে আবিষ্কৃত দেশে সবচেয়ে বড় চুনাপাথরের খনির প্রথম কূপের কাজ শেষ করা হয়েছে। তবে এ খনিতে চুনাপাথর ছাড়াও কয়লা বা অন্য কোনো সম্পদ আছে কি না, তার অসন্ধানে আরো তিন থেকে চার বছর গভীর নিরীক্ষা চালানোর কথা জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে নতুন খনিজ এলাকায় গবেষণা চালানোর জন্য জোরেসোরে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

জিএসবির উপপরিচালক (ড্রিলিং প্রকৌশল) ও তাজপুর স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ প্রকল্পের টিম লিডার মাহিরুল ইসলাম জানান, প্রথম কূপের খননকাজ শেষে সপ্তাহ ধরে তাজপুরের কূপ থেকে কেসিং ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধারের কাজ চালানো হচ্ছে। তবে খনির বিস্তৃতি ও মজুদের সঠিক পরিসংখ্যান পেতে খনি এলাকায় আরো কমপক্ষে তিনটি কূপ খনন করা হবে।

মাহিরুল ইসলাম জানান, চলতি অর্থবছরের আগস্ট মাসের দিকে প্রথম কূপ থেকে এক কিলোমিটার দূরত্বে চার হাজার ফুট গভীর করে আবারও একটি নতুন কূপ খনন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থান নির্ধারণ হলেই যন্ত্রাংশগুলো সেখানে নিয়ে যাওয়া হবে।

জিএসবির গবেষকরা বলছেন, তাজপুরের খনিতে প্রথম কূপটি গভীর করা হয়েছে দুই হাজার ৭০০ ফুট। এর মধ্যে চুনাপাথরের পুরুত্ব রয়েছে প্রায় ১০০ ফুট, যা দেশের সবচেয়ে বড় মজুদ। এ ছাড়া তথ্য সংগ্রহকালে যেসব নমুনা পাওয়া গেছে, তাতে তিন হাজার থেকে চার হাজার ফুট গভীরতায় কয়লা ও কয়লার মধ্যে মিথেন গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তাঁরা।

সর্বাধিক পঠিত
  1. সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
  2. শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ
  3. ভারতীয় প্রেমিকার অভিযোগে জামালপুরে প্রেমিক গ্রেপ্তার
  4. সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
  5. ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির কারাগারে
  6. রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x