দিনাজপুরে বজ্রপাতে একজনের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সাদ্দাম (৩২)। তিনি এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম বাসিয়াপাড়া গ্রামের মো. সজমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম আজ দুপুর ১২টায় পাশের ঝাঝিরা গ্রামের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন, দিনাজপুর