Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:৩৩, ০৫ ডিসেম্বর ২০১৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:৩৩, ০৫ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৬:৩৩, ০৫ ডিসেম্বর ২০১৬
আরও খবর
গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
অন্ধকারে সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে প্রাণ গেল যুবকের
ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নাফ নদে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির খবর

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:৩৩, ০৫ ডিসেম্বর ২০১৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৬:৩৩, ০৫ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৬:৩৩, ০৫ ডিসেম্বর ২০১৬
নাফ নদে রোহিঙ্গাবোঝাই নৌকা। পুরোনো ছবি

কক্সবাজারে টেকনাফের নাফ নদে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে মিয়ানমারের বড়গজিরবিল গ্রাম থেকে একদল রোহিঙ্গা নৌকা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময়ে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় জেলেরাও নিশ্চিত করেছেন নৌকাডুবির খবর। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকায় ৩০ থেকে ৩৫ জন রোহিঙ্গা ছিল। আরোহীদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। 

নৌকাডুবির পর রেহেনা বেগম নামে এক নারী সাঁতার কেটে বাংলাদেশের জলসীমায় লালদিয়া দ্বীপে আশ্রয় নেন। আজ সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

এদিকে উদ্ধার হওয়া ওই নারী স্থানীয় সাংবাদিকদের জানান, টেকনাফের এক দালালের মাধ্যমে তাঁরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। নৌকাটি ছোট হলেও অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি ডুবে যায় বলে ওই নারী জানান। 

টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, আজ সকালেই নৌকাডুবির খবর পেয়েছিলেন তাঁরা। এরপর বিজিবির টহলদল নাফ নদে বাংলাদেশের জলসীমায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। তবে ঘটনাস্থল ও আশপাশে নৌকাডুবির কোনো আলামত কিংবা লাশের খোঁজ পায়নি বিজিবি। 

অপরদিকে মিয়ানমারের বড়গজিরবিল থেকে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ভোররাতের ওই নৌকাডুবির ঘটনায় অনেকেই মারা গেছেন। ওই গ্রামের রোহিঙ্গারা নাফ নদের মিয়ানমার অংশে খোঁজাখুঁজি করে ১৪টি মরদেহ উদ্ধার করেন। নৌকার অধিকাংশ যাত্রী মিয়ানমারের বড়গজিরবিল ও রাইম্মারবিল গ্রামের বাসিন্দা বলেও জানা গেছে। 

এদিকে বড়গজিরবিল গ্রামের এক রোহিঙ্গা নাম প্রকাশ না করার শর্তে মোবাইলে জানিয়েছেন, গত শনিবার দুপুরে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন ওই গ্রাম পরিদর্শন করেন। ওই সময় রোহিঙ্গা নারী-পুরুষ তাঁদের ওপর সেনাবাহিনীর চলমান সহিংসতা, গণহত্যা,ধর্ষণের কথা জানিয়ে মানববন্ধন করেন। 

এর কিছুক্ষণ পর কফি আনান ঘটনাস্থল থেকে চলে গেলে গ্রামের শতাধিক রোহিঙ্গা পুরুষকে সেনাবাহিনী ধরে নিয়ে যায়। এরপর শনিবার ও রোববার রাতে ওই দুটি গ্রামের ৫০ থেকে ৬০টি বাড়ি জ্বালিয়ে দেয়। সেনাবাহিনীর ওই হামলায় গৃহহারা নারী ও শিশু নাফ নদের পাড়ে এসে আশ্রয় নেয়। 

এরপর গতকাল রোববার রাতে আশ্রয়হীন রোহিঙ্গাদের মধ্য থেকে কয়েকজন বাংলাদেশের পালিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তবে বাংলাদেশের কোনো সূত্র এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।  

সর্বাধিক পঠিত
  1. মুদিদোকানে ১০ হাজার টাকা জরিমানা
  2. মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের জন্য নতুন নির্দেশনা
  3. আফ্রিকান মাছসহ আটক ব্যবসায়ী, জরিমানা ২০০০০
  4. মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
  5. সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
  6. গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x