Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৫, ১৮ জুলাই ২০২৩
আপডেট: ২১:৩৫, ১৮ জুলাই ২০২৩
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৫, ১৮ জুলাই ২০২৩
আপডেট: ২১:৩৫, ১৮ জুলাই ২০২৩
আরও খবর
পরাজিত প্রার্থীদের মিষ্টিমুখ করালেন জয়ী মনোয়ার হোসেন
স্বাধীনতার পর প্রথমবার ধানের শীষের বিজয়
বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির
ঢাকা-১৩ আসনে একযোগে সব খাতের উন্নয়ন শুরু করব : ববি হাজ্জাজ
তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা

জয়পুরহাটে সংঘর্ষ : বিএনপির অফিস ভাঙচুর, পুলিশের ফাঁকা গুলি

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৫, ১৮ জুলাই ২০২৩
আপডেট: ২১:৩৫, ১৮ জুলাই ২০২৩
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:২৫, ১৮ জুলাই ২০২৩
আপডেট: ২১:৩৫, ১৮ জুলাই ২০২৩
জয়পুরহাটে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে। ভাঙচুর হয়েছে জেলা বিএনপির অফিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার জেলা শহরের রেলগেট এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। অপরদিকে, ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির। তবে, পুলিশি হয়রানির শঙ্কায় আহত নেতাকর্মীরা কেউ হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।

জানা গেছে, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মোট ১৫ আহতকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ইফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে আওয়ামী লীগ জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে বিকেল ৪টায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে। সেখানে থেকে শান্তি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাড়ে ৪টার দিকে রেল লাইনের পূর্বপাশে প্রধান সড়কে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

একই সময় শহরের নতুনহাট থেকে বিএনপির নেতাকর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের পার্টি অফিসের পাশে রেলগেট এলাকায় আসে। রেললাইনের পশ্চিম পাশে নিজেদের জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। এ সময় বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। এতে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। একপর্যায়ে দুদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় ও পরে যা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির জেলা কার্যালয়ে ঢুকে আসবাব ও জানালা ভাঙচুর করা হয়। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করে আমাদের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় অতর্কিতভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিনা উসকানিতে ইট-পাটকেল ছুড়ে। তারা লাঠিসোটা নিয়ে দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় পুলিশের রাবার বুলেটে আমাদের গুলিবিদ্ধসহ ২৫ নেতাকর্মী আহত হয়েছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল বলেন, ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শেষে আমাদের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর রেল লাইনের পাথর ছুড়তে থাকে। এতে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদের ১০ থেকে ১৫ নেতাকর্মী আহত হয়েছে।’

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রার শেষ সময়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় শটগানের পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জয়পুরহাট আওয়ামী লীগ বিএনপি
১৪ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুরে পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী প্রার্থী
১৪ ফেব্রুয়ারি ২০২৬
যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণ আবারও বিজয়ী হয়েছে : তারেক রহমান
১৪ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে তারেক রহমানের ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শুরু
১৪ ফেব্রুয়ারি ২০২৬
পরাজিত এবি পার্টি নেতা মঞ্জুর কার্যালয়ে গেলেন ভিপি জয়নাল
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত, গৃহবধূর পাশে বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আসনে জয়ী বিএনপির মজনুর দোয়া-মোনাজাত
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিজয় মিছিলের পরিবর্তে বিএনপির দোয়া মাহফিল
১৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : মঈন খান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
  2. ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
  3. বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
  4. নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
  5. তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
  6. মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x