অতিবৃষ্টিতে স্থগিত আ.লীগের জনসভা
আওয়ামী লীগের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
আওয়ামী লীগের আগামীকাল শনিবারের (৭ অক্টোবর) জনসভা স্থগিত করা হয়েছে। অতিবৃষ্টির কারণে কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইয়িলিয়াম প্রলয় সমাদ্দার সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকালের কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশটি স্থগিতের নির্দেশ দিয়েছেন।
সমাবেশটি আগামী ১৪ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক