Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:০৫, ২০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০৭, ২০ অক্টোবর ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:০৫, ২০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০৭, ২০ অক্টোবর ২০২৩
আরও খবর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর
অস্তিত্বহীন ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের মুখোমুখী ইউপি সচিব
মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
নকল ঘি, কসমেটিকস বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন চার প্রার্থী

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:০৫, ২০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০৭, ২০ অক্টোবর ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:০৫, ২০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:০৭, ২০ অক্টোবর ২০২৩
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আজ শুক্রবার চার প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে চার প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে নৌকা, লাঙল, গোলাপ ফুল ও আম মার্কা প্রতীকে লড়বেন প্রার্থীরা। আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদেরকে প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হয়।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে তারা ভোটের জন্য প্রচারণা চালাবেন। ৫ নভেম্বর এ আসনের ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

লক্ষ্মীপুর-৩ আসনে চার লাখ তিন হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন। এর মধ্য দুই লাখ নয় হাজার ৯৬ জন পুরুষ এবং এক লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী ভোটার।

নির্বাচন কমিশন কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকুকে নৌকা, জাতীয় পার্টি মনোনীত রাকিব হোসেনকে লাঙল, জাকের পার্টি মনোনীত শামছুল করিম খোকনকে গোলাপ ফুল ও এনপিপির সেলিম মাহমুদকে আম প্রতীক দেওয়া হয়েছে।

নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি, লাঙলের প্রার্থী রাকিব জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাপ ফুলের প্রার্থী খোকন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও আমের প্রার্থী সেলিম এনপিপির প্রেসিডিয়াম সদস্য।

আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের মার্কা নৌকা নিয়ে ভোট করার সুযোগ দিয়েছেন। এ আসনের জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন। আমিও সব সময় তাদের জন্য কাজ করেছি। ইনশাআল্লাহ, জনগণের বিপুল ভোটে আমি জয়ী হব।’

জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি জনগণের আস্থার রাজনৈতিক দল। এ দল আমার প্র‍য়াত বাবা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার আদর্শ। বাবা এ আসন থেকে পুনরায় নির্বাচন করতে চেয়েছিলেন। এর আগেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে লাঙলের প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নেমেছি। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।’

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

উপনির্বাচন লক্ষ্মীপুর
২৪ জুলাই ২০২৩
নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচন : একক প্রার্থী আ.লীগের সাজ্জাদুল
২১ জুলাই ২০২৩
নেত্রকোনা-৪ উপনির্বাচনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান
১৮ জুলাই ২০২৩
নেত্রকোনা-৪ উপনির্বাচন ২ সেপ্টেম্বর, আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
১৭ জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ
১৭ জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়
১৭ জুলাই ২০২৩
১২০ কেন্দ্রের ফলে এগিয়ে আ.লীগের আরাফাত, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম
১৭ জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১৭ জুলাই ২০২৩
নেত্রকোনা-৪  উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু মঙ্গলবার
১৭ জুলাই ২০২৩
সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৪১১, ভোটার ৬৮৯৯
১৭ জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x