Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফারুক হোসেন, দিনাজপুর
২০:৫৫, ২৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৮, ২৬ অক্টোবর ২০২৩
ফারুক হোসেন, দিনাজপুর
২০:৫৫, ২৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৮, ২৬ অক্টোবর ২০২৩
আরও খবর
৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচশতাধিক সদস্যের বিএনপিতে যোগদান
নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষক-আদিবাসী ও নারী সমাবেশ
নওগাঁয় আলফ্রেড সরেন হত্যা : ২৫ বছরেও বিচার পায়নি তাঁর পরিবার
আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ

দিনাজপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী বউমেলা

ফারুক হোসেন, দিনাজপুর
২০:৫৫, ২৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৮, ২৬ অক্টোবর ২০২৩
ফারুক হোসেন, দিনাজপুর
২০:৫৫, ২৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৮, ২৬ অক্টোবর ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ স্কুল মাঠে যুগ যুগ ধরে চলে আসা সাঁওতালদের ঐতিহ্যবাহী বউমেলা। ছবি : এনটিভি

দিনাজপুরের বীরগঞ্জে যুগ যুগ ধরে চলে আসা সাঁওতালদের ঐতিহ্যবাহী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৫ অক্টোবর বীরগঞ্জের গোলাপগঞ্জ স্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এটি বাঁসিয়াহাটি অথবা আদিবাসীদের বউমেলা নামেও পরিচিত। 

মরিচা ও নিজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সহযোগিতায় বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি এ মেলার আয়োজন করে।

এই মেলায় প্রচলিত প্রথা অনুযায়ী হাজার হাজার মানুষের মধ্যে সাঁওতাল তরুণ-তরুণীরা তাদের জীবন সঙ্গী খুঁজতে আসে এই মেলায়। ১৮ পেরিয়ে ২৫ ছুঁই ছুঁই বয়সের তরুণ-তরুণীরা রকমারি সাজে বাড়ির বড়দের সঙ্গে মেলায় আসে জীবন সঙ্গীর নজর কাড়তে। মূল মেলা শুরু হয় বিকেল ৫টায় চলে রাত ১০টা পর্যন্ত। কিন্তু সকাল থেকেই আদিবাসীরা দলে দলে আসা শুরু করে। এই মেলায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। 

মেলায় গিয়ে দেখা যায়, সেখানে তিল ধারণের জায়গা নেই। মানুষের চাপে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়াই কষ্টসাধ্য। সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ছাড়াও মেলায় উপস্থিত ছিলেন হিন্দু ও মুসলমানরাও।

মেলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বিপুল পুলিশ সদস্য।

মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী এই মেলাটি চলে আসছে। মূলত মেলার শুরু কবে থেকে হয়েছে কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে ২০০ বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দুর্গা প্রতিমা বিসর্জনের পরের দিন কোনো ধরনের প্রচার ছাড়াই মাঠে সাঁওতাল সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত হয়। চলতে থাকে বাদ্যের তালে তালে ঐতিহ্যবাহী নাচ ও গানের আসর। স্কুলমাঠের একদিকে চলে কনে বাছাই পর্ব। সামাজিকতায় তারা উন্নত হওয়ার কারণে এখন আর এমন একটা বর-কনে পছন্দ তথ্য না পাওয়া গেলেও তাদের আনন্দটা আগের চেয়ে অনেক বেশি হচ্ছে।

নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, আগে কঠিন সামাজিক বিধিবিধান থাকলেও বর্তমানে অনেকেই রাষ্ট্রীয় নিয়মনীতি মেনে বিয়ে করছে। ঐতিহ্য অনুসারে সমতল ভূমির সাঁওতালদের বউ খোঁজার এই মেলায় বেছে নেওয়া হতো জীবনসঙ্গী। একসময় পাত্রী পছন্দ হলে পাত্র তাঁকে কাঁধে তুলে নিয়ে যেত নিজের বাড়িতে। এখন সে প্রথা না থাকলেও, বর-কনে পছন্দের জন্য মেলায় ভিড় জমায় সাঁওতাল তরুণ-তরুণীরা। সঙ্গে অভিভাবকরাও থাকে। বাদ্য-বাজনার তালে চলে বউ বাছাইয়ের উৎসব। তবে সময়ের হাত ধরে এই প্রক্রিয়াতেও এসেছে পরিবর্তন। 

আদিবাসী নেতা জুলি মুরমু বলেন, আগের মতো এখন আর প্রচলিত প্রথা চলে না। এখন পছন্দ হলেই বিয়ে হয়ে যায় না। বরং পছন্দ হলে তা অভিভাবকদের জানানো হয়। অভিভাবকরা একমত হলে সামাজিকভাবে শুরু হয় বিয়ের কাজ। মেলাকে কেন্দ্র করে দূর-দূরান্তের আত্মীয়স্বজনরা ছুটে আসে নিমন্ত্রণ খেতে। 

মেলা শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি মেলার সফলতা কামনা করেন এবং সাঁওতালদের স্বকীয়তা টিকিয়ে রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আদিবাসী বউ-শাশুড়ি মেলা

সংশ্লিষ্ট সংবাদ: আদিবাসী

০৭ জুন ২০২৪
চেঞ্জ এজেন্ট কনফারেন্সে ইতিবাচক পরিবর্তনের দৃঢ় প্রত্যয়
১৮ মে ২০২২
পাবনায় আদিবাসীদের ১৬ দফা, ডিসি অফিস ঘেরাও
সর্বাধিক পঠিত
  1. জেন-জিরা ৭২ এর সংবিধান চায় না : হান্নান মাসউদ
  2. সংবিধান সংস্কার ইস্যুতে তুমুল উত্তেজেনা, স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার
  3. সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে আলোচনা ৩১ মার্চ
  4. কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
  5. প্রিপেইড মিটারের ‘মাসিক চার্জ’ পর্যালোচনা করা হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
  6. পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x