Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৩০, ০৬ নভেম্বর ২০২৩
আপডেট: ২৩:৩১, ০৬ নভেম্বর ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৩০, ০৬ নভেম্বর ২০২৩
আপডেট: ২৩:৩১, ০৬ নভেম্বর ২০২৩
আরও খবর
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
ট্রাকই হচ্ছে নৌকা, ধানের শীষের প্রতিনিধি : ভিপি নুর
শতবর্ষী নৌকার হাট পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম
সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে নিহত ২

উপনির্বাচনে ব্যালটে ছাত্রলীগনেতার নৌকায় সিল মারার ভিডিও ভাইরাল

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৩০, ০৬ নভেম্বর ২০২৩
আপডেট: ২৩:৩১, ০৬ নভেম্বর ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৩০, ০৬ নভেম্বর ২০২৩
আপডেট: ২৩:৩১, ০৬ নভেম্বর ২০২৩
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ব্যালটে নৌকায় মার্কায় সিল মারছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আজাদ হোসেন। ছবি : ভিডিও থেকে

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে ব্যালট বইয়ের অনবরত নৌকায় মার্কায় সিল মারার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার (৫ নভেম্বর) ভোট চলাকালীন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আজাদ হোসেন এই সিল মারছেন। এ সময় নৌকার অন্য এক কর্মী তাঁকে সহযোগিতা করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে ৫৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নৌকা প্রতীকের একটি গান জুড়ে দেওয়া হয়৷ 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজাদ নির্বাচনী এলাকার সদর উপজেলা দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন। ভিডিওতে তাঁর গলায় নৌকার কার্ডও ঝুলতে দেখা যায়। ভোট কক্ষের বেঞ্চে বসে একটি ব্যালট বইয়ের পাতা উল্টিয়ে একাধিক সিল মারেন তিনি। 

ভিডিওতে দেখা গেছে, খুব দ্রুত আজাদ ব্যালটে সিল মারছেন। এ সময় তাঁকে অন্য একজন সহযোগিতা করেন। ৪৩টি ব্যালটে তিনি নৌকা প্রতীকে সিল মেরেছেন। 

আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আজাদ হোসেন বলেন, ‘আমার ভোট দিয়েই আমি কেন্দ্র থেকে চলে এসেছি। ভিডিওর বিষয়ে আমি কিছুই জানি না। ভিডিওটি দেখলে বলতে পারব।’

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি আজাদকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই প্রকাশ্যে নৌকায় মিল মেরেছেন তিনি। এরা দলের জন্য বিপজ্জনক। তবে ভিডিওটি আমি দেখিনি। বিস্তারিত কিছু জানা নেই।’

লাঙল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘ক্ষমতাসীনরা কেন্দ্রে প্রভাব খাটিয়ে জাল ভোট দিয়েছে। নৌকায় সিল মারার ভিডিওটি তার বড় প্রমাণ। জালভোটসহ বিভিন্ন অভিযোগে আমি নির্বাচন চলাকালীন ভোট বর্জন করেছি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘ভিডিওটি আমার নজরে পড়েনি। সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে কেউ যদি অভিযোগ করে তাহলে ট্রাইব্যুনালে যেতে হবে। আর ইতোমধ্যে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিয়েছি।’ 

লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনের এক লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু। এ ছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন তিন হাজার ৮৪৬, গোলাপ ফুল মার্কার প্রার্থী সামছুল করিম খোকন দুই হাজার ১২৬ ও আম প্রতীকে সেলিম মাহমুদ পেয়েছেন ৫১৩ ভোট।  তবে নির্বাচনে জাল ভোট, কেন্দ্রে ক্ষমতাসীনদের বলপ্রয়োগ, এজেন্ট ঢুকতে না দেওয়া ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

উপনির্বাচন নৌকা সিল মারা

সংশ্লিষ্ট সংবাদ: উপনির্বাচন

২৬ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
০৯ মে ২০২৪
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন, নৌকার প্রার্থীর মনোনয়ন জমা
২৭ এপ্রিল ২০২৪
বিএনপির প্রার্থীকে এমপির সমর্থনের অভিযোগ 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
  2. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জানা গেলে নিহতদের পরিচয়
  3. দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন
  4. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  5. দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : ৭ জন জীবিত ও ২৩ মরদেহ উদ্ধার
  6. চুরির ঘটনায় ২ বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x