Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:০৫, ১২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:১০, ১২ নভেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
১৮:০৫, ১২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:১০, ১২ নভেম্বর ২০২৩
আরও খবর
ইরান ‘খারাপ আচরণ’ করলে আবার হামলা হতে পারে : ট্রাম্প
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় নিহত ৪১
আবারও হামলা হলে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ প্রত্যুত্তর দেবে ইরান
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
প্রধান বিচারপতির বাসভবনে হামলা

ছয় দিনের রিমান্ডে জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা

আদালত প্রতিবেদক
১৮:০৫, ১২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:১০, ১২ নভেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
১৮:০৫, ১২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:১০, ১২ নভেম্বর ২০২৩
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় করা মামলায় গ্রেপ্তার হন বিএনপির যুগপৎ আন্দোলনের জোট সঙ্গী ১২ দলের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তাকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আজ রোববার (১২ নভেম্বর) ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। 

আদালতের সরকারি কোঁসুলি নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন। 

নথি থেকে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানান বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম।

এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাস ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।  

মির্জা ফখরুল-আব্বাস ছাড়াও এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

প্রধান বিচারপতি হামলা
০৪ জানুয়ারি ২০২৬
দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে : প্রধান বিচারপতি
০১ জানুয়ারি ২০২৬
কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার নিয়ে প্রধান বিচারপতির কড়া হুঁশিয়ারি
২৮ ডিসেম্বর ২০২৫
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
২৮ ডিসেম্বর ২০২৫
শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
২৮ ডিসেম্বর ২০২৫
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
২৭ ডিসেম্বর ২০২৫
প্রধান বিচারপতি হিসেবে কাল শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান
২৪ ডিসেম্বর ২০২৫
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রজ্ঞাপন জারি
১৮ ডিসেম্বর ২০২৫
'সংবিধান ও বিচার বিভাগের সম্পর্ক জবাবদিহিমূলক করাই ছিল জুলাই বিপ্লবের লক্ষ্য'
১৮ ডিসেম্বর ২০২৫
প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা আজ
২৫ নভেম্বর ২০২৫
সুপ্রশিক্ষিত আইনজীবী বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে
  2. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. তাপপ্রবাহ, কালবৈশাখী ও ঘূর্ণিঝড় নিয়ে চলতি মাসের পূর্বাভাস
  4. ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় আরও বাড়বে : খাদ্য প্রতিমন্ত্রী
  5. শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য
  6. কারা ফটকে শেষ বারের মতো সন্তানের মুখ দেখলেন বাবা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x