Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:৫০, ১৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:৫০, ১৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২৩
আরও খবর
ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৯৭ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
কুকুর হত্যায় তিনজনের কারাদণ্ড
ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার অনুমতি চাইলেন আদালত
লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন

ম্যাজিস্ট্রেটের নির্দেশে কাঠগড়ায় আসামিকে থাপ্পড়!

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:৫০, ১৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৯:৫০, ১৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২৩
লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জামানের নির্দেশে গতকাল মঙ্গলবার এজলাসের ভেতর কাঠগড়ায় আবদুল্লাহ আল মামুন নামে এক আসামিকে (পুলিশ কনস্টেবল) থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ নভেম্বর) লক্ষ্মীপুর কোর্ট পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আইনজীবীরা নুসরাত জামানের আদালত বর্জন করেছেন। এ ঘটনায় তাঁকে (বিচারক) লক্ষ্মীপুর থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

কোর্ট পুলিশ পরিদর্শক বলেন, ম্যাজিস্ট্রেট নুসরাত জামান মামলার শুনানির পর মামুন নামে এক আসামিকে এজলাসে ডেকে নেন। পরে পুলিশের এক কনস্টেবলকে ওই আসামিকে দুটি থাপ্পড় দিতে বলেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে কনস্টেবল আসামিকে থাপ্পড় দেন। মামুনও পুলিশের একজন সদস্য। এই ঘটনায় একটি প্রতিবেদন জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে এজলাসের ভেতর থাপ্পড় দেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার আইনগত প্রতিকার পেতে ভুক্তভোগী আবদুল্লা আল মামুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও অভিযোগটি দিয়েছেন। মামুন চট্টগ্রামের মিরসরাই থানার মোবারকঘোনা গ্রামের সামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম রেঞ্জে পুলিশ (বিপি-৯৭১৮২০৯৫৬২) সদস্য হিসেবেও কর্মরত রয়েছেন।

অভিযোগে আবদুল্লাহ আল মামুন উল্লেখ করেন, স্ত্রী সুমাইয়া সুলতানা বাদী হয়ে মামুনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে যৌতুক আইনে একটি মামলা করেন। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আদালতে বিচারাধীন। গতকাল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। বাদীপক্ষ দুজন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। সাক্ষীর জেরা শেষে মামুন এজলাস থেকে বের হয়ে বারান্দায় যান। এ সময় তাঁকে বাদী ও তাঁর মা পারুল বেগম মারধর করেন। বিষয়টি তিনি আদালতের বিচারক নুসরাত জামানকে জানান। কিন্তু বিচারক তাঁর কথা না শুনে তাঁকে এজলাসের কাঠগড়ায় ডেকে নেন। পরে পুলিশ কনস্টেবল কবিরকে দুটি থাপ্পড় দেওয়ার নির্দেশ দেন। বিচারকের নির্দেশে বিচারপ্রার্থী জনগণের সামনেই কনস্টেবল কবির তাকে দুটি থাপ্পড় দেন। এ সময় তাঁর সঙ্গে বিরূপ আচরণও করা হয়।

বিচারক তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘পুলিশ দিয়ে চড় দিয়েছি, এখন আমি নিজে তোকে চড় মারব।’ পরে আদালতের নির্দেশে মামুনকে কোর্ট কাস্টডিতে নিয়ে যাওয়া হয়।

বিবাদীর আইনজীবী আবদুর রহিম রাজু বলেন, আদালতের এজলাসে ম্যাজিস্ট্রেট নুসরাত জামান কনস্টেবলকে দিয়ে আসামিকে থাপ্পড় দিয়েছেন। এটি আইন বহির্ভূত ঘটনা। এ ঘটনায় আইনজীবী সমিতি সাধারণ সভা করেছে। আজ জেলা ও দায়রা জজ আদালতের সঙ্গে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বসবেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে- নুসরাত জামানের আদালতে কোনো আইনজীবী যাবেন না। তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ বলেন, ‘ঘটনাটি নিয়ে আইনজীবীদের সঙ্গে সভা করেছি। জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নিলে জানানো হবে।’

লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা এমরান হোসেন ফয়সাল বলেন, ‘লিখিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আমি বাইরে আছি। এ বিষয়ে এখন বিস্তারিত বলতে পারব না।’

আদালত আসামিকে থাপ্পড়
১৯ জানুয়ারি ২০২৬
সাবেক সংসদ সদস্য মুকুলের আয়কর নথি জব্দের আদেশ
১৯ জানুয়ারি ২০২৬
হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মুনিরের আয়কর নথি জব্দের নির্দেশ
১৯ জানুয়ারি ২০২৬
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
০৭ জানুয়ারি ২০২৬
ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
০১ জানুয়ারি ২০২৬
বিপ্লব কুমার ও স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
১৫ ডিসেম্বর ২০২৫
ইমরান হত্যা : যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ফের রিমান্ডে
১৫ ডিসেম্বর ২০২৫
মা-মেয়ে হত্যা : গৃহকর্মী আয়েশার স্বামীর স্বীকারোক্তি
০৯ ডিসেম্বর ২০২৫
আদালত চত্বরে জঙ্গি ছিনতাই, তিন আসামি কারাগারে
০৯ ডিসেম্বর ২০২৫
সাবেক যুগ্ম কমিশনার বিপ্লবসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
০৩ ডিসেম্বর ২০২৫
আনিসুল-কামরুল-সোলাইমান কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x