Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মোস্তাফিজ আমিন, ভৈরব
২৩:১৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ২৩:১৮, ২০ মার্চ ২০২৪
মোস্তাফিজ আমিন, ভৈরব
২৩:১৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ২৩:১৮, ২০ মার্চ ২০২৪
আরও খবর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারে আবেদন
ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার
চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের কবলে এএসআই, পিস্তল লুট
নোয়াখালীর চাটখিলে অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৩

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগনেতাসহ গ্রেপ্তার ৪,  চার লাখ টাকা উদ্ধার   

মোস্তাফিজ আমিন, ভৈরব
২৩:১৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ২৩:১৮, ২০ মার্চ ২০২৪
মোস্তাফিজ আমিন, ভৈরব
২৩:১৫, ২০ মার্চ ২০২৪
আপডেট: ২৩:১৮, ২০ মার্চ ২০২৪
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগনেতা সাব্বির, তাঁর ভাই সাদির মিয়াসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীকে পিটিয়ে পাঁচ লাখ ছিনতাইয়ের ঘটনায় ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়া (২০) ও তাঁর ভাই সাদির মিয়াসহ (২৪) চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্র জানান।

এ ঘটনায় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সাব্বির ও সাদির বাড়ি পৌর শহরের চণ্ডীবের দক্ষিণপাড়া এলাকায়। অন্য দুজন হলেন, একই এলাকার সালাম মিয়ার ছেলে সোহাগ এবং মনির মিয়ার ছেলে আরিয়ান। 

ওসি জানান, গত রোববার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলযোগে ব্যাগে করে পাঁচ লাখ টাকা নিয়ে ভৈরব বাজার থেকে নিজবাড়ি শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে চণ্ডীবের সেতুর কাছে পৌঁছালে ছিনতাইকারী সোহাগ মিয়ার নেতৃত্বে চারজন দুটি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করেন। পরে পিটিয়ে পাঁচ লাখ টাকাসহ ২১ হাজার টাকা মূল্যের একটি মোবাইলসেট ছিনিয়ে  নেন। 

এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল মঙ্গলবার থানায় মামলা করলে তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে চণ্ডীবের পুরাতন ফেরিঘাটের মির্জা চত্বর এলাকা থেকে প্রথমে সোহাগকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সাব্বির ও সাদিরকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও সাড়ে তিন লাখ টাকা।  এরপর ৪০ হাজার টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় আরিয়ানকে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আসামি সোহাগ মিয়াকে কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভৈরব পৌর ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত জানান, তার সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাব্বিরের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনি জেনেছেন। দলীয় ফোরামে আলোচনা করে তাঁর বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার ছাত্রলীগনেতা ছিনতাই ভৈরব
০৭ ফেব্রুয়ারি ২০২৬
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭
০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার
০৩ ফেব্রুয়ারি ২০২৬
চিনি বোঝাই ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ৫
০২ ফেব্রুয়ারি ২০২৬
ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২১
০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রী গ্রেপ্তার
০২ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮
৩১ জানুয়ারি ২০২৬
সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলিবর্ষণকারী জিয়া গ্রেপ্তার
৩০ জানুয়ারি ২০২৬
জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া তিন বন্দি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার
২৮ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মুক্তিযুদ্ধমন্ত্রীর দায়িত্বে আযম খান, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
  3. ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তোড়জোড়, আলোচনায় যারা
  4. মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির
  5. নববধূকে নিয়ে ফিরছিল পরিবার, সড়ক দুর্ঘটনায় মারা গেল ১৩ জনই
  6. বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ জন একই পরিবারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x