Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২১:২৫, ২৬ মে ২০২৪
আপডেট: ২১:২৮, ২৬ মে ২০২৪
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২১:২৫, ২৬ মে ২০২৪
আপডেট: ২১:২৮, ২৬ মে ২০২৪
আরও খবর
টেকনাফ সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ
কক্সবাজার সমুদ্রসৈকতে সীসেফ লাইফগার্ডের উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা
‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি’
বাংলাদেশে দিল্লির দাদাগিরি আর চলবে না : নাহিদ ইসলাম
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল, আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২১:২৫, ২৬ মে ২০২৪
আপডেট: ২১:২৮, ২৬ মে ২০২৪
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২১:২৫, ২৬ মে ২০২৪
আপডেট: ২১:২৮, ২৬ মে ২০২৪
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ছবি : ফোকাস বাংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে  কক্সবাজার সমুদ্র উপকূলে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। আজ রোববার (২৬ মে) দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সদর উপজেলার কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, মহেশখালী উপজেলার সিকদারপাড়াসহ জেলার ১০টি গ্রামে সাগরের জোয়ারের পানি ঢুকেছে। এসব এলাকায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকেছে লোকালয়ে। এতে গ্রামীণ সড়ক ও বাড়িঘর প্লাবিত হয়। রাতে উপকূল এলাকায় পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাসের আশংকার কথা বলেছে আবহাওয়া অফিস। 

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, পৌরসভা মহেশখালী পেকুয়া ও কুতুবদিয়ার বিভিন্ন সাইক্লোন শেল্টারে সন্ধ্যা পর্যন্ত ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সেন্টমার্টিন্স দ্বীপে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। দ্বীপের বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সেন্টমার্টিন্স দ্বীপের কিছু কিছু এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকেছে।

সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে বলা হয়েছে। সৈকতে জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মী, ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীরা পর্যটকদের জন্য সতর্কতামূলক মাইকিং করছে। সৈকতে পর্যটকদের গোসল করতে নিষেধ করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরে আজ সকাল থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের বেশ কয়েকটি পয়েন্টে গাছ ভেঙে পড়ায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, জেলার কুতুবদিয়া, মহেশখালী মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ উপকূল ও নিম্নাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য স্বেচ্ছাসেবকরা মাইকিং করছে। ঘূর্ণিঝড় ‘রেমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায়  ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে  জেলা প্রশাসন। এ জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে। 

গতকাল শনিবার রাত থেকে জেলায় বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। আজ দিনভর জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বয়ে গেছে। সাগর এখনো উত্তাল রয়েছে।  সাগরে মাছ ধরার ট্রলারকে উপকূলে নিরাপদে চলে আসতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় প্লাবিত নিম্নাঞ্চল প্লাবিত আশ্রয়কেন্দ্র কক্সবাজার রেমাল
২৭ মে ২০২৪
চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবনে দুর্ভোগ
২৭ মে ২০২৪
ভোলার ঢালচরে আশ্রয়ের ভরসা গাছের উঁচু ডাল
২৭ মে ২০২৪
বেড়িবাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত
২৭ মে ২০২৪
বিদ্যুতের ছেঁড়া তার দেখলে দ্রুত অফিসকে জানানোর পরামর্শ
২৭ মে ২০২৪
বৈরী আবহাওয়ায় বন্ধ মেট্রোরেল
২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমালে তিনজনের মৃত্যু
২৭ মে ২০২৪
খুলনার দাকোপে বাঁধ ভেঙে পানিতে তলিয়েছে গ্রাম
২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল : বিদ্যুৎহীন ২৬ লাখ গ্রাহক
২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল : উপকূলজুড়ে জলোচ্ছ্বাস, সারা দেশে বৃষ্টিপাত
২৭ মে ২০২৪
উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘রিমাল’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পদ নিয়ে দ্বন্দ্বে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর
  2. ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে : জ্বালানি মন্ত্রী
  3. স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের জন্য যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
  4. আগের সরকারের ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে : অর্থমন্ত্রী
  5. সংসদে ঘোলা পানি, পেটের অবস্থা খারাপ : চিফ হুইপ
  6. ম্যাজিস্ট্রেট দেখে ঘরে তালা দিয়ে আত্মগোপন, ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x