Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২৩:৩০, ১২ জুন ২০২৪
আপডেট: ২৩:৩৩, ১২ জুন ২০২৪
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২৩:৩০, ১২ জুন ২০২৪
আপডেট: ২৩:৩৩, ১২ জুন ২০২৪
আরও খবর
কুমারখালীতে আগুনে পুড়ল ব্যবসায়ীর স্বপ্ন!
চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোমল পানীয়র ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

চুরি হওয়া শিশুর মরদেহ মিলল বিলে

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২৩:৩০, ১২ জুন ২০২৪
আপডেট: ২৩:৩৩, ১২ জুন ২০২৪
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
২৩:৩০, ১২ জুন ২০২৪
আপডেট: ২৩:৩৩, ১২ জুন ২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়ে চুরি হওয়া শিশু ইসরাফিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়ে চুরি হওয়া শিশু ইসরাফিলের (আড়াই মাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর বাড়ি কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরে। সে ওই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১০ জুন) মায়ের সঙ্গে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে খাবারের পর তাঁর মা ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তাঁর পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল শোয়ার সময়ই খোলা ছিল। তাৎক্ষণিক বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় মা-বাবা দুজনই কান্নায় ভেঙে পড়েন। আজ বিকেলে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া চুরি শিশু মরদেহ

সংশ্লিষ্ট সংবাদ: কুষ্টিয়া

১৪ মার্চ ২০২৬
শিল্পোদ্যোক্তা আলাউদ্দিনকে ‘শতাব্দী পুরুষ’ সম্মাননা প্রদান
০৩ মার্চ ২০২৬
লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা
১৯ জানুয়ারি ২০২৬
সমাবেশে বক্তব্য দিতে দিতে জেলা জামায়াত আমিরের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
  2. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের দীর্ঘসারি
  4. ফরিদপুরে ৫৫০ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা
  5. সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ চালককে জরিমানা
  6. সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x