Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
২০:৪০, ০৮ জুলাই ২০২৪
আপডেট: ২০:৪১, ০৮ জুলাই ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
২০:৪০, ০৮ জুলাই ২০২৪
আপডেট: ২০:৪১, ০৮ জুলাই ২০২৪
আরও খবর
‘এই দামে ইলিশ না নিয়ে সিলভার কার্প নেন’
মুরাদনগরে মা-মেয়ের মরদেহ উদ্ধার
ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, আদালতের নির্দেশে মুক্তি
চার মাসে গ্রেপ্তার ৯১, তবুও থামেনি ছিনতাই-কিশোর গ্যাং দৌরাত্ম্য
স্ত্রী ও নবজাতক জমজ সন্তানদের হাসপাতালে রেখে বাবার আত্মহত্যা

‘কোটা পদ্ধতি আত্মহত্যা করতে বাধ্য করেছে’

মাহফুজ নান্টু, কুমিল্লা
২০:৪০, ০৮ জুলাই ২০২৪
আপডেট: ২০:৪১, ০৮ জুলাই ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
২০:৪০, ০৮ জুলাই ২০২৪
আপডেট: ২০:৪১, ০৮ জুলাই ২০২৪
কুবি শিক্ষার্থীর সাদা কাপড় গায়ে জড়িয়ে প্রতীকী আত্মহত্যা। ছবি : এনটিভি

তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রেখেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী অংশে এই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।  

কোটাবিরোধী আন্দোলনে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধে অংশ নেয় শিক্ষার্থীরা। ফলে সড়কের দুই পাশে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের এই অবরোধ শেষ হয় সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে। অবরোধ শেষে শিক্ষার্থীরা জানায় আগামী দিনে ক্যাম্পাসমুখী কর্মসূচি পালন করা হবে।

কুবি শিক্ষার্থীদের আজকের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে অংশ নেয় ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুবির এক শিক্ষার্থী সাদা কাপড় গায়ে জড়িয়ে প্রতীকী গাছে ঝুলে রয়েছেন। তার গাঁয়ের সাদা কাপড়ে লেখা ‘মেধা থাকার পরও কোটা পদ্ধতি আমাকে বাঁচতে দেয়নি', ‘কোটা পদ্ধতি তোর ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে মা'।

এ সময় উপস্থিত আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দেয়।

আন্দোলনে অংশগ্রহণকারী কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, ‘আমরা সব জায়গা থেকে অযৌক্তিক কোটা পদ্ধতির বাতিল চাই। যতক্ষণ পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল না হচ্ছে তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

কুবির বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ বলেন, ‘কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা তৃতীয় দিনের মত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি।  বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে মেধাবীদের মুক্তি দিন।’

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা মহাসড়কে ক্রিকেট-ফুটবল খেলায় মেতে উঠে। এ ছাড়া অবরোধ চলাকালে সব যান চলাচল বন্ধ থাকলেও  অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অবরোধকারীরা। 

অবরোধ শেষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলন সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘আমরা আজকের মতো আন্দোলন শেষ করছি এখানে। আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ক্যাম্পাসেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আলোচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিব।‘

 সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। শিক্ষার্থীরা আজ সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেয়। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’

এর আগে গত ৪ ও ৬ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যথাক্রমে তিন ঘন্টা ও চার ঘণ্টা অবরোধ করে রাখে কুবির শিক্ষার্থীরা।

কোটাবিরোধী সড়ক অবরোধ আত্মহত্যা কুমিল্লা

সংশ্লিষ্ট সংবাদ: কোটাবিরোধী

১৬ সেপ্টেম্বর ২০২৪
সেরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল তাহমিদের
১৫ সেপ্টেম্বর ২০২৪
রক্তাক্ত জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও ৫ অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৪
দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পহেলা বৈশাখে কেমন থাকবে দেশের আবহাওয়া
  2. রাতে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. বেশি দামে এলপিজি বিক্রি করায় জরিমানা
  4. কীর্তনখোলায় ডুবে যাওয়া এম ভি মানিক ১২ দিন পর উদ্ধার
  5. জ্বালানি তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
  6. ঢাকায় বৈশাখী মেলা আয়োজন করছে এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x