Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আদালত প্রতিবেদক
১৭:৩০, ০৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৩৪, ০৩ আগস্ট ২০২৪
আদালত প্রতিবেদক
১৭:৩০, ০৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৩৪, ০৩ আগস্ট ২০২৪
আরও খবর
সেলিনা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. কাকন
‘শুধু বিএনপি পরিচয় ধারণ নয়, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে’
আওয়ামী লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
হাসপাতালে সেলিমা রহমান
অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : পরিবেশ প্রতিমন্ত্রী

বিটিভি ভবনে হামলা মামলায় বিএনপিনেতা এ্যানিসহ তিনজন কারাগারে

আদালত প্রতিবেদক
১৭:৩০, ০৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৩৪, ০৩ আগস্ট ২০২৪
আদালত প্রতিবেদক
১৭:৩০, ০৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৭:৩৪, ০৩ আগস্ট ২০২৪
ঢাকা সিএমএম আদালত। ফাইল ছবি

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের সাত দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিদের পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে জানান, কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান।

আদালতের নথি থেকে জানা গেছে, গত ২৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত আসামিদের সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানিকে আটক করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ডিআইটি রোডগামী রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বিএনপি ও জামায়াত-শিবিরের ‘শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে ও সক্রিয় অংশগ্রহণে’ অজ্ঞাতনামা তিন-চার হাজার কর্মী দলবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এজাহারে বলা হয়, আসামিরা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে অবৈধভাবে বিটিভি ভবনের প্রধান চারটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভবনের ভেতর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। টেলিভিশন ভবনে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের নাম ও পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে প্রাণনাশের হুমকি দেয়। 

এজাহারে আরও বলা হয়, সরকারকে ক্ষমতাচ্যুত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা বাংলাদেশ টেলিভিশনের ভেতরে থাকা সরকারি মালামাল ভাঙচুর ও ক্ষতিসাধন করে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি টাকা। একপর্যায়ে পুলিশ ও বিজিবি রাত ৯টার দিকে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেদিনের হামলায় বিটিভির পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি, পরিবহণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থার ক্ষতি হয়। ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ ও নয়টি গাড়ি ভাঙচুর করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

বিটিভির মূল ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিসংযোগ, লুটপাট, ঢাকা কেন্দ্রের রিসেপশনে অগ্নিসংযোগ, ট্রান্সপোর্ট ভবনে অগ্নিসংযোগ, ক্যান্টিন ও অডিটরিয়ামে অগ্নিসংযোগ, মেকআপ শাখা ভাঙচুর, ডিজাইন শাখার মেকআপ (ওয়ার্কশপ, স্টোর, ওয়্যার্ডরোব ও গ্রাফিকস রুম) রুমে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাগার
২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?
১৯ ফেব্রুয়ারি ২০২৬
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিসভায় ডাক পেলেন আ ন ম এহসানুল হক মিলন
১৭ ফেব্রুয়ারি ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে : বিডা নির্বাহী চেয়ারম্যান
  2. যমুনা নদীর তীর রক্ষায় অভিযান, লাখ টাকা জরিমানা
  3. পুরোনো পেশায় ফিরলেন ড. ইউনূস
  4. ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন’
  5. এলাকার উন্নয়নে সংসদ সদস্যের হটলাইন নম্বর চালু
  6. রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x