Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ১৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪১, ১৩ আগস্ট ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ১৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪১, ১৩ আগস্ট ২০২৪
আরও খবর
নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ
মান্দায় খাল পুনঃখনন : শ্রমিকদের ৫০ লাখ টাকা গেল কোথায়?
উদ্ধার হওয়া ৮০ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক অসিত কুমার পুলিশ লাইনসে ক্লোজড
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

কাজে ফিরেছে নওগাঁর ট্রাফিক পুলিশ সদস্যরা

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ১৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪১, ১৩ আগস্ট ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ১৩ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪১, ১৩ আগস্ট ২০২৪
কাজে ফেরায় নওগাঁর পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থী, বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। ছবি : এনটিভি

নওগাঁর পুলিশ সদস্যরা আজ মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে মাঠ পর্যায়ে দায়িত্বে ফিরেছেন। সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মুক্তির মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্য দিয়ে ছয়  দিন পর মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে নওগাঁ পুলিশ।

এদিকে কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে নওগাঁয় কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষার্থী ও জেলা বিএনপির নেতাকর্মীরা। 

বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শহরের মুক্তির মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের ফুল উপহার দেন। এ সময় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফৌজিয়া হাবীব, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, নওগাঁর ট্রাফিক পরিদর্শক আফজাল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর অন্যতম সমন্বয়ক তানজিম বিন বারী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নওগাঁর পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেছে। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো আস্থার সংকট না হয় এবং পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন ও যুগ্মআহ্বায়ক মামুনুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মুক্তির মোড়ে উপস্থিত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

বায়েজিদ হোসেন বলেন, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মী ও জনগণের মধ্যে এক ধরণের আস্থার সংকট তৈরি হয়েছিল। সেই আস্থার সংকট দূর করতে এবং পুলিশকে কাজে উৎসাহ জোগাতে জেলা বিএনপির পক্ষ থেকে পুলিশকে ফুল উপহার দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, পুলিশের একটি অংশ কিছু দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কয়েকদিন কর্মবিরতিতে ছিলেন। গত ৬ দিন মাঠ পর্যায়ে পুলিশের টহল ও ট্রাফিক কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে শিক্ষার্থীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিকের কাজ করেছে। দেশের প্রয়োজনে তারা অনন্য নজির সৃষ্টি করেছে। এজন্য তাদেরকে স্যলুট জানাই। পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে পুরোদমে কার্যক্রম শুরু করেছেন। এখন শিক্ষার্থীরা পড়ার টেবিলে যাবে।

এসপি রাশিদুল হক বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের মধ্যে হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আজকে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের ফুল উপহার দেওয়ায় আমরা খুশি হয়েছি। নওগাঁর শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পুলিশ সদস্যরাও বরাবরই সহনশীল আচরণ করেছে। ভবিষ্যতেও সবাইকে আস্থায় নিয়ে নওগাঁ পুলিশ কাজ করে যেতে চায় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ থানা ইউনিফর্ম নওগাঁ
০৪ আগস্ট ২০২৬
পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মৃত্যু
২৮ জুলাই ২০২৬
পুলিশের ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার প্রায় দেড় লাখ
২৩ জুলাই ২০২৬
তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২১ জুলাই ২০২৬
পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
১৮ জুলাই ২০২৬
ফোনে মিলছিল না সাড়া, কক্ষে গিয়ে এসআইয়ের মরদেহ পেলেন সহকর্মীরা
০৭ জুলাই ২০২৬
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন আরও ১ মামলায় গ্রেপ্তার
০৫ জুলাই ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই ২০২৬
পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল
২৭ জুন ২০২৬
‘তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ’ ভাসার খবরটি ভিত্তিহীন : পুলিশ
২৫ জুন ২০২৬
বাসপ্রাবিপ্রশিস তিতাস শাখার সহসভাপতি কামাল হোসেনের মা আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
  2. সাবেক এমপি এইচ বি এম ইকবালের কার্যালয় সিলগালা, বিপুল দলিল-চেকবই জব্দ
  3. র‍্যাব বিলুপ্ত হচ্ছে, আসছে এসআরবি
  4. বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেল ইইউএসটি
  6. মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনির মেয়াদ বাড়ল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x