Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৫০, ২৬ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫৪, ২৬ আগস্ট ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৫০, ২৬ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫৪, ২৬ আগস্ট ২০২৪
আরও খবর
চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া ২৮ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ নির্দেশনা
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি
জ্বালানি সংকট নিয়ে যা বললেন মন্ত্রী
আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মোবাইল ফোনে চার্জের জন্য হাহাকার

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৫০, ২৬ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫৪, ২৬ আগস্ট ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৫০, ২৬ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:৫৪, ২৬ আগস্ট ২০২৪
বিদ্যুৎ না থাকায় কুমিল্লার বন্যাকবলিত এলাকার লোকজন বাজারে এসে মোবাইল ফোন চার্জ দিচ্ছে। ছবি : এনটিভি

কুমিল্লায় বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ নেই। টানা তিন থেকে চার দিন বিদ্যুৎহীন থাকায় বন্যাকবলিত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষজন। 

খবর নিয়ে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বুড়িচং ও সদর উপজেলার কিছু অংশে গত তিন-চার দিন ধরে বিদ্যুৎ নেই। এতে দেশে ও প্রবাসে অবস্থানরত স্বজনদের সঙ্গে কথা বলতে পারছে না বন্যাকবলিত এলাকার মানুষজন। 

সরেজমিন কুমিল্লা বুড়িচং উপজেলার ইছাপুরা, মহিষমারা, রাজাপুর, শংকুচাইল, পাইকোডা এলাকার মানুষ একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

শংকুচাইল বাজারের মুসলিম সুইটস বেকারির সামনে গিয়ে দেখা যায় অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে সামনে গেলে চোখে পড়ে কয়েকটি মাল্টিপ্লাগে অন্তত ৩০ জন মোবাইল ফোন চার্জে দিয়ে পাশেই দাঁড়িয়ে আছে। 

শংকুচাইল বড় মসজিদের পাশের গৃহিণী নিলিমা আক্তার জানান, বৃহস্পতিবার থেকে তাঁরা বন্যাকবলিত। সেদিন থেকে তাঁদের এলাকায় বিদ্যুৎ নেই। প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কথা বলতে পারছেন না। বন্যার ভয়াবহতা তাঁর স্বামী জানেন। তবে বাড়িতে যোগাযোগ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

গৃহবধু নিলীমা আরো জানান, বাড়ি থেকে হেঁটে বাজারে এসেছেন মোবাইল ফোনে চার্জ দিতে। 

একই গ্রামের ইয়াছির আরাফাত জানান, তাঁর বাড়িতে বিদ্যুৎ নেই। তিনিও বাজারে এসেছেন মোবাইল ফোন চার্জ দিতে।  

স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান জানান, তাঁর বাড়িতেও বিদ্যুৎ নেই। তাই মোবাইল ফোন চার্জ দিতে তিনি বাজারে এসেছেন। 

চড়ালন গ্রামের শোয়েব ভুইয়া বলেন, মনির ভাই খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তাঁর জন্য প্রতিদিন ৫০ থেকে ১০০ জন মোবাইল ফোনে চার্জ দিতে পারছে। 

শংকুচাইল বাজারের মুসলিম সুইটস বেকারির মালিক মো. মনির হোসেন বলেন, ‘এখন মানুষ বিপদে আছে। এই বিপদে কেউ খাবার দিচ্ছে। কেউ অর্থ দিচ্ছে। আমি কয়েকটি মাল্টিপ্লাগ এনেছি। আমার দোকানে এসে একসঙ্গে অনেকে ফোনে চার্জ দিতে পারছে। তাদের একদম বিনামূল্যে চার্জ দেওয়ার সুযোগ দিয়েছি।’

যত দিন বিদ্যুৎ না আসে তত দিন সবাই এই সেবা পাবে বলে জানান বেকারির মালিক মো. মনির হোসেন। 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, বন্যার কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রেখেছেন তাঁরা। তাই বুড়িচং উপজেলায় বিদ্যুৎ নেই। ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সরবরাহ করা ঠিক হবে না। তাতে  মৃত্যুঝুঁকি বাড়বে। 

মোস্তাফিজুর আরও রহমান জানান, এখন নৌকা নিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইন চেক করার পর আগামী দিন দুয়েকের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে।

বিদ্যুৎ হাহাকার বিদ্যুৎহীন মোবাইল ফোন বন্যা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
আজ যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৮ ডিসেম্বর ২০২৫
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০৭ ডিসেম্বর ২০২৫
ঢাকার যেসব এলাকায় সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০১ ডিসেম্বর ২০২৫
এক ফ্যান, দুই বাতির বিদ্যুৎ বিল সাড়ে তিন লাখ
০৩ নভেম্বর ২০২৫
৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
২৩ অক্টোবর ২০২৫
শুক্র-শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
১১ অক্টোবর ২০২৫
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা
২২ জুন ২০২৫
পিজিসিবির সাবস্টেশনে গোলযোগ, বিদ্যুৎহীন রাজধানীর বেশকিছু এলাকা
২৯ এপ্রিল ২০২৫
ডিইপিজেডে বিদ্যুৎ সংকটে উদ্বিগ্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা
২৭ এপ্রিল ২০২৫
‘বিদ্যুৎ-মেট্রোরেল-সড়ক-রেলপথ সেবা বিঘ্নিত হলে জানাতে হবে টেলিভিশন স্ক্রলে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x