Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১৭:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
১৭:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
নড়াইলে চার খুনের ঘটনায় এখনও হয়নি মামলা, আটক ৭
কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, আহত ১০
এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
সড়ক দুর্ঘটনায় আহত সংসদ সদস্য নুরুল আমিন
হবিগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আশুলিয়ায় সংঘর্ষ : শ্রমিক নিহত, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

জাহিদুর রহমান
১৭:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
১৭:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছে এক শ্রমিক। আহত হয়েছে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনার পর থমথমে গোটা শিল্পাঞ্চল।

শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি জানিয়েছেন নিহত শ্রমিকের নাম কাওসার হোসেন খান (২৮)।  কাওসার আশুলিয়ার টংগা বাড়ি এলাকার ম্যাংগো টেক্স নামে তৈরি পোশাক কারখানার সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ভাষানচর মধ্য রতনপুরে।

স্থানীয় হাসপাতালে গিয়ে দেখা গেছে, আহতদের মধ্যে রাসেল ও নয়ন নামে গুলিবিদ্ধ দুই শ্রমিক ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল মোমিন মন্ডলের মালিকানাধীন মন্ডল গ্রুপের শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনা চলছিল। এর আগেই শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। এদের মধ্যে ছিল ন্যাচারাল ডেনিম, ন্যাচারাল ইন্ডিগো  ও ম্যাংগো টেক্সের শ্রমিকরা। পরে অন্যান্য কারখানার শ্রমিকরাও সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শ্রমিকরা মন্ডল ফ্যাশন গার্মেন্টসে হামলা চালায়। এ সময় যৌথ বাহিনী সদস্যরা শ্রমিকদের বাধা দিলে তাদের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। পরে শ্রমিকরা র‍্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খললা বাহিনীর পক্ষ থেকে গুলি চলে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হন। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ আহত হন অর্ধশতাধিক। আহত কাওসার হোসেন খানকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্র-জনতার বিপ্লবে গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর পোশাক শিল্প কারখানাকে অস্থির করে রাখার আঙুল ওঠে স্বৈর-সরকারের দিকে। চলে আলোচনা-সমালোচনা। যদিও কারখানার পরিবেশ স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

গতকাল রোববারও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি বিশেষ দফা ছিল তাদের রেশনের বিষয়। সেটা নিয়ে কাজ শুরু করেছি। আগামী ১ তারিখ (অক্টোবর) আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের বিতরণের জন্য উদ্বোধন করব। টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা বাড়াব। ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেওয়া হবে।

আর  শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে  শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কথা উল্লেখ করে বলেন,  যে কোম্পানিগুলো এ তহবিলে অংশগ্রহণ করছেন না, তাদের কীভাবে এর আওতাভুক্ত করা যায় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। 

এরপর আজ হতাহতের ঘটনা ঘটল। এ ঘটনায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির কবলে পড়েছে যাত্রীরা।

আশুলিয়া সংঘর্ষ শ্রমিক নিহত গুলিবিদ্ধ আহত সাভার
২৮ জুলাই ২০২৫
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠন শুনানি ৭ আগস্ট
২৮ এপ্রিল ২০২৫
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িতরা শনাক্ত
১২ মার্চ ২০২৫
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ ঘর পুড়ে ছাই
২০ ফেব্রুয়ারি ২০২৫
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩
১৫ ফেব্রুয়ারি ২০২৫
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ
৩০ নভেম্বর ২০২৪
আশুলিয়ায় বার্ষিক ছুটির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ
০৪ নভেম্বর ২০২৪
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে গিল্ডেন গ্রুপ
৩১ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় উৎপাদন কার্যক্রম পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল টাস্কফোর্স
২৪ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় সেনাসদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৪
২১ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x