Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৩৩, ২৬ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৩৩, ২৬ জুন ২০২৬
আরও খবর
মাকে শ্লীলতাহানির অভিযোগে ভাড়াটিয়া রুবেল হত্যার দায়ে ৪ ভাই গ্রেপ্তার
পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে দুই স্ত্রীসহ যুবক গ্রেপ্তার
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০
চাঁদা না পেয়ে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৩
ব্যবসায়িক অংশীদারকে বল প্রয়োগ করে চেকে স্বাক্ষর, গ্রেপ্তার ১

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ, ১২ জনের বিরুদ্ধে মামলা

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৩৩, ২৬ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৯:৩৩, ২৬ জুন ২০২৬
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ফাইল ছবি

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বাড়িঘরে হামলা ও নির্বিচারে গুলির ঘটনার পর অবশেষে মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা মিলিয়ে মোট ১২ জনের বিরুদ্ধে এই মামলা করেন। আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মেডিকেলে ইথান, শঙ্কামুক্ত নয় ফুসফুস

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ইথানের শরীর থেকে এখনও গুলি বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুছ মিয়া। আজ শুক্রবার মুঠোফোনে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকি থাকায় চিকিৎসকরা গুলি বের করতে পারেননি, যার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে গুলি অপসারণ করা যায়নি। গুলিবিদ্ধ স্থানে এখনও অনবরত রক্তক্ষরণ হচ্ছে এবং বাইরে থেকে রক্ত দিতে হচ্ছে। হাসপাতালের বড় সার্জন এলে চূড়ান্ত অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইথানের মা সোনিয়া আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, তার একমাত্র ছেলেটি টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছে, ওরে ছাড়া তিনি বাঁচবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গুলিটি ইথানের ফুসফুস পর্যন্ত আঘাত করায় মারাত্মক ঝুঁকি এড়িয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনৈতিক নেতাদের পরিদর্শন ও প্রশাসনের জরুরি সভা

এই বর্বরোচিত ঘটনার পর বৃহস্পতিবার রাতেই দুর্ঘটনাস্থল কাটাবিল এলাকা পরিদর্শনে যান স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এরপর এলাকা পরিদর্শন করেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রাজনৈতিক নেতাদের নিয়ে একটি জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারেন না। জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে সব পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে।

রেঞ্জ ডিআইজির আলটিমেটাম ও বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ

কাটাবিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ শুক্রবার দুর্ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান। তিনি গুলিবিদ্ধ ইথানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং সাংবাদিকদের জানান, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে ধারাবাহিক অভিযান পরিচালনার জন্য স্থানীয় পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই সশস্ত্র হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে নগরীতে পৃথক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখা এবং জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা পৃথক মানববন্ধনের মাধ্যমে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

গত বৃহস্পতিবার দুপুরে কাটাবিল এলাকায় ‘নাগরিক কমিটি’র উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন চলাকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নির্বিচারে গুলি ছুড়লে স্কুলছাত্র ইথানসহ অন্তত সাতজন গুরুতর আহত হন।

কুমিল্লা স্কুলছাত্র গুলিবিদ্ধ কোতোয়ালি মডেল থানা গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

০৫ জুলাই ২০২৬
কুমিল্লা হবে পরিকল্পিত আধুনিক নগরী : গণপূর্তমন্ত্রী
০২ জুলাই ২০২৬
স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধ : পিস্তলসহ মূলহোতা অপু গ্রেপ্তার
২৭ জুন ২০২৬
রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুটি এখন পরিবারের কাছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিম্নচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. মাকে শ্লীলতাহানির অভিযোগে ভাড়াটিয়া রুবেল হত্যার দায়ে ৪ ভাই গ্রেপ্তার
  4. এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উদ্বোধন, দ্রুত সনদ বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের
  5. ১০ ফুট মাটির নিচ থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
  6. গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x