Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্ক হতে হবে : ওয়ারেছ আলী মামুন
বাউফলে সামনে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো সবাই বাংলাদেশি : আমিনুল
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে : আমিনুল হক

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে অতিথিরা। ছবি: এনটিভি 

বাংলাদেশে আওয়ামী লীগ ও স্বৈরাচারের প্রেতাত্মারা সবাই এখন বিএনপি হয়ে গেছে বলে মন্তব্য করে জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মারা যারা রয়েছে সবাই এখন বিএনপি হয়ে গেছে। নব্য বিএনপি আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এ ধরনের কাউকে প্রশ্রয় ও সুযোগ দেওয়া যাবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে টেনে তুলে নতুনভাবে জাগরণ তৈরির প্রয়াস হাতে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনও কোনো দলীয়করণ রাজনীতিকরণ করা হবে না। যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে সেই যুবসমাজকে মাদক থেকে মুক্ত করার জন্য ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের খেলাধুলা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সারা বছরব্যাপী ক্যালেন্ডারের মধ্যে রাখতে চাই। আমরা একটা সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা অন্যতম একটি মাধ্যম। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটা সুন্দর ও গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে পারব।

রাজশাহীর আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ প্রতিযোগী ছয়টি দলের খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপি আমিনুল হক
২৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সেলিনা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. কাকন
২২ ফেব্রুয়ারি ২০২৬
‘শুধু বিএনপি পরিচয় ধারণ নয়, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে’
২১ ফেব্রুয়ারি ২০২৬
অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : পরিবেশ প্রতিমন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?
১৯ ফেব্রুয়ারি ২০২৬
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x