Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৮:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৮:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
ভারতে খনির পাথর ধসে ৭ শ্রমিকের মৃত্যু
ইতালিতে ট্রিপল মার্ডার : মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই
৩ বাংলাদেশি হত্যা : সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ইতালীর পুলিশ
ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগেই দেওয়া হয়েছিল হত্যার হুমকি
ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি একই পরিবারের তিনজনকে হত্যা

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি ইতালির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৮:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৮:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে গতকাল বুধবার মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। ছবি : বাসস

ইতালির সফররত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি আশ্বাস দিয়েছেন, ইতালিতে বাংলাদেশি কর্মীদের দীর্ঘমেয়াদী ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে, যা দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন জোরদার করার প্রতি রোমের প্রতিশ্রুতির প্রতিফলন।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন ইতালির এই উপমন্ত্রী।

এ সময় তারা বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের সমস্যা ও সংকট মোকাবিলায় যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় পক্ষই দু’দেশের অর্থনীতিতে ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে।

১৯৭২ সাল থেকে দু’দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থনের কথা অবহিত করেন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এর চলমান সংস্কার উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন, বিশেষত টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন উপমন্ত্রী ত্রিপোদি।

এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে কৃষি খাতে ইতালির অধিকতর বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও জানান, বর্তমান সরকার, বিশেষত বিডা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করে বাংলাদেশে একটি উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

বাংলাদেশ প্রতিরক্ষা উপকরণের উৎসের বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

উপমন্ত্রী ত্রিপোদি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করেন এবং ইতালির অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তা পুনর্ব্যক্ত করেন।

মিয়ানমারের ভেতরে সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনই এই সমস্যার একমাত্র সমাধান।

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য কোনো দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।

ইতালি বাংলাদেশি কর্মী শ্রমিক
২৩ জুন ২০২৬
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইতালি, ১৫ শহরে ‘লাল সতর্কতা’ জারি
১৮ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকি বড় ভুল : ইতালির প্রধানমন্ত্রী
২৮ অক্টোবর ২০২৫
ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা
১৫ অক্টোবর ২০২৫
মেলোনিকে ধূমপান ছাড়াবেন এরদোয়ান? মেলোনি বললেন ‘মেরে ফেলব’
১৪ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি : জর্জিয়া মেলোনি
০৭ অক্টোবর ২০২৫
সমুদ্রপথে ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা
১৩ আগস্ট ২০২৫
ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ২০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ অনেকে
০৩ আগস্ট ২০২৫
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত ১০ লাখ তরুণ
০৮ জুন ২০২৫
নাগরিকত্ব ও শ্রম আইন সংস্কারে ইতালিতে গণভোট
২২ ফেব্রুয়ারি ২০২৫
ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিচ্ছে ঢাকার ইতালি দূতাবাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  2. ভেজালবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. উগ্রবাদী সংগঠনের ৬ সদস্য রিমান্ডে
  5. সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
  6. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x