Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
সরকারের দেউলিয়াত্ব, তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না : নাহিদ
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি
সংরক্ষিত নারী আসন : এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য হলেন ২ এমপি
ছাত্রলীগের নিরপরাধ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে : নাহিদ ইসলাম

স্লোগানে মুখরিত মানিক মিয়া এভিনিউ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নতুন রাজনৈতিক দলের উদ্বোধনী অনুষ্ঠানে মিছিল নিয়ে এখনো দলে দলে যোগ দিচ্ছেন মানুষ। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) নামে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনুষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিকেল পৌনে ৩টা পর্যন্ত শহর ও দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হয়েছেন। জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (এডিএসএম) নেতারা নতুন এই রাজনৈতিক দল গঠন করছেন। নতুন রাজনৈতিক দলের শীর্ষ দশ পদের জন্য নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের দায়িত্ব দেওয়া হচ্ছে।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে তাসনিম জারা ও নাহিদা সারোয়ার (নোভা) শীর্ষ পদে চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম সমন্বয়কারী পদে আবদুল হান্নান মাসুদকে চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নতুন দলের নাম নিশ্চিত করেন সারজিস আলম। ‘সারা দেশে এই নামেই ব্যানার হোক। এই নামের সাথেই বাংলাদেশ প্রতিধ্বনিত হোক।’নতুন দল তার রাজনৈতিক ধারায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখবে।

দল গঠনের আগে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা বুধবার ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেন। তবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের সময় আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের একটি অংশের প্রতিবাদ করে স্লোগান দিয়েছিল।

জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ
১০ ডিসেম্বর ২০২৫
এনসিপির মনোনয়ন পেলেন ১৪ নারী, কে কোন আসনে
৩০ অক্টোবর ২০২৫
‘পিঠের চামড়া তুলে নিয়েছিল জাতীয় পার্টি-আ.লীগ, কোনো ছাড় নয়’
২৫ সেপ্টেম্বর ২০২৫
ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার হোসেন
২৩ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫
শাপলা প্রতীকে অনড় এনসিপি, নির্বাচনে ১৫০ আসনে জয় পাওয়ার আশা
২০ সেপ্টেম্বর ২০২৫
এনসিপি নেতা হান্নান মাসউদের বাগদান, পাত্রী কে?
১৬ আগস্ট ২০২৫
এনসিপির ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার
৩০ জুলাই ২০২৫
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসিকে পদক্ষেপ নিতে বলল এনসিপি
২৯ জুলাই ২০২৫
আলোচনা ছাড়া জুলাই সনদের খসড়া প্রকাশ করা সঠিক হয়নি : এনসিপি
০১ জুলাই ২০২৫
সরকার বদল হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির
  3. ৮০ কি.মি বেগে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড হতে পারে যেসব বিভাগ
  4. পারিবারিক কবরস্থানে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের দাফন সম্পন্ন
  5. সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন : মির্জা ফখরুল
  6. আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x