Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২১:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ২২:০০, ০৮ মার্চ ২০২৫
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২১:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ২২:০০, ০৮ মার্চ ২০২৫
আরও খবর
শাশুড়ি হত্যায় ২০ বছর পর জামাতার যাবজ্জীবন
চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মমতাজের বাড়ি-প্লট-জমি জব্দের নির্দেশ
ঘাটাইলে বাজার থেকে ৬ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
সাবেক এমপি নূর মোহাম্মদ, স্ত্রী ও ভাতিজার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপির বাসা দখলে নিয়ে ‘মানসিক ভারসাম্যহীনদের আশ্রম’

মহব্বত হোসেন, টাঙ্গাইল
২১:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ২২:০০, ০৮ মার্চ ২০২৫
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২১:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ২২:০০, ০৮ মার্চ ২০২৫
শনিবার টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্যের বাড়ির তালা ভেঙে মানসিক প্রতিবন্ধীদের ঢোকানো হয়। ছবি: এনটিভি 

টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখলে নিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের রাখা হয়েছে।  

আজ শনিবার (৮ মার্চ) সকালে শহরের ছোট কালীবাড়ি রোডের ছয়তলা ভবনটির তালা ভেঙে প্রতিবন্ধীদের ঢোকানো হয়। 

আশ্রম গড়ে তোলার জন্য ভবনটির দখলে নেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক তরুণী। তিনি নিজেকে ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। 

মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জানান, আওয়ামী নেতার বাড়িতে আশ্রম গড়ে তোলার বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। সেখানে অনেকেই মত দিয়েছে, বাড়িটি ভেঙে ফেলার চাইতে প্রতিবন্ধীদের জন্য আশ্রম তৈরি করা ভালো হবে। এজন্য তিনি সমাজের কল্যাণে এমন উদ্যোগ নিয়েছেন।

মারইয়াম মুকাদ্দাস মিষ্টি আরও বলেন, আজকে মানসিক প্রতিবন্ধীদের এখানে রাখার জন্য নিয়ে এসেছি। আশ্রমটির দায়িত্বে আপাতত আমি নিজেই রয়েছি। কোনো ব্যক্তির বাড়ি দখল করা যায় কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এখানে তো আমি ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করিনি। এখানে সমাজের গরিব, অসহায়, প্রতিবন্ধী- যাদের দেখার কেউ নেই তারা রাস্তায় না থেকে আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে থাকল। সারা  জীবন মানুষের ওপর জোরদখল করে তারা অবৈধ এই প্রাসাদ বানিয়েছে, এর ভাগীদার এই অসহায় মানুষগুলোই।

এদিকে আবাসিক এলাকার মানসিক ভারসাম্যহীনদের আশ্রম করায় বিষয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয়দের কেউ কেউ।

মাজেদুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এটা সম্পূর্ণ আবাসিক এলাকা। এখানে এভাবে মানসিক ভারসাম্যহীন মানুষের থাকার বিষয়টি কেমন যেন দেখায়। অনেকেই সহজভাবে মেনে নিবে কি-না, তা বলা যাচ্ছে না।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন বলেন, মিষ্টি আপুর বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আমি অবগত নই।  আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার সহযোদ্ধারাও অবগত নয়। তার কর্মকাণ্ডের প্রতি আমার কোনো ধরনের সমর্থন নেই।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে বিষয়টি আমি শুনেছি। কেউ অভিযোগ করলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে জোয়াহেরুল ইসলাম জোয়াহের পলাতক রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার বাসায় ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর থেকে ভবনটিতে তালা দেওয়া ছিল। 

টাঙ্গাইল আশ্রম সাবেক এমপি
২৬ আগস্ট ২০২৫
টাঙ্গাইলে পাটের বাম্পার ফলন
১৩ আগস্ট ২০২৫
টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপিনেতাসহ আটক ৩৬
০৭ আগস্ট ২০২৫
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
১২ জুলাই ২০২৫
টাঙ্গাইলে ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
২৫ জুন ২০২৫
সংকটাপন্ন রোগীর পাশে দেলদুয়ারের ইউএনও
২২ জুন ২০২৫
আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোছার নির্বাচন : অতিরিক্ত আইজিপি
১৬ জুন ২০২৫
৬ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৭ কোটি টাকা 
১৪ জুন ২০২৫
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়
১৪ জুন ২০২৫
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীরগতি
১২ জুন ২০২৫
উদ্ধার করা ১১টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হলো যমুনায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
  2. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
  3. মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
  4. বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
  5. মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
  6. শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x