Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৫:২৫, ১৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:২৯, ১৮ মার্চ ২০২৫
মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৫:২৫, ১৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:২৯, ১৮ মার্চ ২০২৫
আরও খবর
কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক চালকসহ নিহত ২
গাইবান্ধার পাঁচ আসনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাইবান্ধা-৩ আসনের প্রকাশিত ফটোকার্ডটি প্রত্যাহার
পুলিশের ওপর হামলা : ৬ আসামি দুই দিনের রিমান্ডে
গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলায় আহত ৪, গ্রেপ্তার ৬

সাঘাটায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৫:২৫, ১৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:২৯, ১৮ মার্চ ২০২৫
মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৫:২৫, ১৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:২৯, ১৮ মার্চ ২০২৫
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভুট্টা ক্ষেত। ছবি : এনটিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ও কৃষি বিভাগের পরামর্শে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার সাঘাটা, হলদিয়া, ভরতখালী ও পদুমশহর ইউনিয়নে ঘুরে দেখা গেছে, ভুট্টা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষক বাদশা মিয়া বলেন, ‘এবার উন্নত জাতের ভুট্টা চাষ করেছি। গাছের অবস্থা খুব ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ভালো ফলন হবে। ন্যায্যমূল্য পেলে তবেই আমরা লাভবান হব।’

অপর কৃষক গৌতম চন্দ্র বর্মন বলেন, ‘গত বছরের তুলনায় এবার ভুট্টার আবাদ ভালো হয়েছে। এবার চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন বেশি হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছি। আমার দেখাদেখি অনেকেই ভুট্টা আবাদে ঝুঁকছেন। কৃষি বিভাগ থেকে নানা সহযোগিতা পাচ্ছি। এবার ভুট্টার চাহিদা বেশি। দাম ভালো থাকলে লাভবান হব।’

সাঘাটার কৃষাণী রেশমি বেগম বলেন, ‘আমরা এ বছর প্রথম ভুট্টা আবাদ করেছি। বাড়ির পাশের জমিতে ভুট্টা আবাদ করেছি। ফলন ভালো হয়েছে। এবার ভুট্টার দাম প্রতি মণ ১৪ থেকে ১৫ টাকা হলে ভালো লাভের আশা করছি।

কৃষকদের মতে, সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা আবাদ করা সম্ভব হবে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান বলেন, চলতি মৌসুমে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৮৩ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ২ হাজার ২৪ হেক্টর। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ হেক্টর বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে।

সাদেকুজ্জামান আরও বলেন, কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও কীটনাশকের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ৯০০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় দুই কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া চর উন্নয়ন প্রকল্প ও রাজস্ব কার্যক্রমের আওতায় ভুট্টার প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

গাইবান্ধা ভুট্টা চাষ

সংশ্লিষ্ট সংবাদ: গাইবান্ধা

০১ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশের ওপর হামলা : ৬ আসামি দুই দিনের রিমান্ডে
১৭ জানুয়ারি ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা চুরি-টিউবওয়েল ভাঙচুর
০৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় ‘ভোটের গাড়ি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x