Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১২:৩৩, ২৭ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১২:৩৩, ২৭ মার্চ ২০২৫
আরও খবর
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা
চিন্তায়, কাজে ও প্রস্তুতিতে বাংলাদেশ অন্যদের চেয়ে পিছিয়ে : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এশীয় নেতাদের এক হতে হবে : ড. ইউনূস

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১২:৩৩, ২৭ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১২:৩৩, ২৭ মার্চ ২০২৫
চীনে আজ বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সিএ প্রেস উইং

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, সাত বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যারা মিয়ানমারের নাগরিক। এই বিশাল সংখ্যক শরণার্থীর আশ্রয়দানে বাংলাদেশ বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ভার বহন করছে। এই পরিস্থিতিতে এশিয়ার নেতাদের একত্রিত হয়ে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, বাংলাদেশ গত বছরের জুলাই-আগস্টে একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। যুব সমাজ এবং নাগরিকরা দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং দেশের ভবিষ্যৎ পুনর্গঠনে দৃঢ়তা দেখিয়েছে। জনসাধারণের বিশ্বাস পুনরুদ্ধারের জন্য সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন এবং আইন প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে, দেশের মৌলিক রূপান্তর ঘটবে বলে আশা করা হচ্ছে। 

ড. ইউনূস বলেন, বাংলাদেশ অন্যান্য এশীয় দেশগুলোর মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে রয়েছে বৈশ্বিক আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা ও বাণিজ্য বিঘ্নিত হওয়া।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি মন্থর হওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়নশীল এশীয় দেশগুলোর এসডিজি অর্থায়নের ঘাটতি বছরে ২ দশমিক ৫ থেকে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া এশিয়ার অবকাঠামো ও অর্থনৈতিক বৈচিত্র্যের জন্য প্রচুর অর্থ প্রয়োজন।

দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ওপর গুরুত্বারোপ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের শিকার হয়েছে। ঠিক একই কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর এক ট্রিলিয়ন মার্কিন ডলার হারায়। এশিয়ার দেশগুলোকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং ফিরিয়ে আনার জন্য মাল্টিল্যাটারেল প্রক্রিয়া স্থাপন করতে হবে।

প্রধান উপদেষ্টা খাদ্য নিরাপত্তা, শক্তি নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, জলবায়ু সংকট মানবজাতির জন্য একটি অস্তিত্বের হুমকি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু বিপর্যয়ের কারণে অর্থনৈতিক ক্ষতি ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

কোভিড-১৯ মহামারি বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় গভীর বৈষম্য তুলে ধরেছে বলে মন্তব্য করে ড. ইউনূস বলেন, জীবন রক্ষাকারী ওষুধ ও প্রযুক্তির সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এশিয়াকে মহামারি চুক্তির আলোচনায় ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান উপদেষ্টা ডেটা-চালিত প্রযুক্তি, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে ডিজিটাল বিভাজন বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে এশিয়াতে নারীদের শ্রমশক্তির অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে লিঙ্গ বৈষম্য দূর করার প্রতি জোর দেন।

গাজায় গণহত্যা, ইউক্রেনের উত্তেজনা ও মিয়ানমারের সংকটের মতো বিষয়গুলোও উত্থাপন করেন ড. ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস বোয়াও ফোরাম চীন সফর
২৮ জানুয়ারি ২০২৬
চিন্তায়, কাজে ও প্রস্তুতিতে বাংলাদেশ অন্যদের চেয়ে পিছিয়ে : প্রধান উপদেষ্টা
২৭ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে : প্রধান উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়
২৪ জানুয়ারি ২০২৬
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা
২১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন হচ্ছে যত
২১ জানুয়ারি ২০২৬
এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
২০ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
২০ জানুয়ারি ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
২০ জানুয়ারি ২০২৬
দেশে নতুন চার থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x