Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সোহরাব মাহাদী
১৫:২০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৭, ০৫ এপ্রিল ২০২৫
সোহরাব মাহাদী
১৫:২০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৭, ০৫ এপ্রিল ২০২৫
আরও খবর
অভিনব কায়দায় ৫০০০ পিস ইয়াবা পরিবহণ, গ্রেপ্তার ৩
পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী
রাজধানীতে আট টুকরা লাশ উদ্ধার, প্রেমিকার স্বীকারোক্তি

‘নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে মানুষকে সেবা দিতে পারাই আমাদের ঈদ’

সোহরাব মাহাদী
১৫:২০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৭, ০৫ এপ্রিল ২০২৫
সোহরাব মাহাদী
১৫:২০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৫:৫৭, ০৫ এপ্রিল ২০২৫
ঈদে বাড়ি ফেরা মানুষদের নিরাপত্তা দিতে রাজধানীর সড়কে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি 

ঈদের আনন্দ মানেই প্রিয়জনের সান্নিধ্য। কিন্তু হাজারো মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে নিজেদের আনন্দ বিসর্জন দেন একদল মানুষ। নাড়ির টানে যখন নগরবাসী বাড়ির পথে ছোটে তখন নগরীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকেন তারা।

তাদেরই একজন পুুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মঞ্জুরুল ইসলাম। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ না থাকলেও মানুষের নিরাপদে বাড়ি ফেরার দৃশ্যেই সুখ খুঁজে পান তিনি।

মঞ্জুরুল বলেন, ‘সবার পরিবার আছে, সবাই চায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। আমাদেরও ইচ্ছা করে। কিন্তু মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করাই আমাদের আনন্দ।’

এই পুলিশ সদস্য আরও জানান, ঈদের ছুটিতে ৩০ শতাংশের কম পুলিশ সদস্য ছুটি পান। অনেকে দুই ঈদের এক ঈদে ছুটি পান। কারও কারও আবার এক ঈদেও ছুটি মেলে না।

ঈদে বাড়িফেরা নিয়ে কথা হয় তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল ইব্রাহিমের সঙ্গে। তিনি বলেন, ‘ট্রাফিকের চাকরি কষ্টের। রোজা রেখে এই দায়িত্ব পালন করা আরও কষ্টের। তবে ঈদে ছুটি পেলে কষ্টটা দূর হয়ে যায়। ভালো লাগে তখন।’

আগামী ৩১ মার্চ থেকে ঈদের ছুটি মঞ্জুর হয়েছে ইব্রাহিমের। রোজা ২৯টি হলে ওইদিনই ঈদ হওয়ার কথা। অবশ্য এ নিয়ে আক্ষেপ নেই তার। জানালেন, ঈদে বাড়ি ফিরতে পারবেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন, এটাই আনন্দের।

প্রমোদ চন্দ্র বর্মন নামে ট্রাফিক পুলিশের আরেক সদস্য জানান, দীর্ঘ ১৮ বছর ধরে পুলিশের চাকরি করেছেন। হিন্দু ধর্মের হওয়ায় ঈদে কখনও ছুটি পাননি। তবে হিন্দু ধর্মের উৎসবে ছুটি পেয়েছেন।

প্রমোদ বলেন, ‘ঈদে তো আমরা ছুটি পাই না, অবশ্য ছুটি চাইও না। কারণ আমি ডিউটি দিলে আমার একজন মুসলমান ভাই ছুটি কাটাতে পারবেন। তাতে তিনি খুশি হবেন। তাই আমরা আনন্দের সঙ্গেই ডিউটি করি প্রতিটি ঈদে।’

ঈদকে ঘিরে নগরবাসীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য বিশেষ কোনো আয়োজন থাকে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ডিএমপি সকল সদস্যদের জন্য ঈদের দিন বা তার পরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের জন্য ভালো কিছু করার।’

আসন্ন ঈদুল ফিতরে টানা ৯ দিনের সরকারি ছুটি থাকছে। ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে ঢাকা। এই লম্বা ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এ সময় মহানগরে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর থাকবে।

ডিএমপি সূত্র জানায়, ঈদ ঘিরে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস ফাঁকা হয়ে যাবে। ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নগরবাসী। চুরি, ছিনতাই ও ডাকাতি—এই ভয়ের অন্যতম কারণ। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি।

পুলিশ ডিএমপি ঈদ রাজধানী
১৪ মে ২০২৬
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা
১৩ মে ২০২৬
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরাদের তালিকায় কুমিল্লা জেলা পুলিশ
১০ মে ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশের লুট হওয়া শটগান, কার্তুজসহ যুবক আটক
১০ মে ২০২৬
আসামি ছাড়াতে থানায় তদবির, ইউপি সদস্যসহ ৫ জন পুলিশ হেফাজতে
১০ মে ২০২৬
পুলিশ পদক প্রদান স্থগিত
০৮ মে ২০২৬
খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন আইজিপির
০৮ মে ২০২৬
আসামির সঙ্গে ৩ লাখ টাকায় রফাদফার ফোনালাপ ফাঁস, এসআই প্রত্যাহার ও ওসি বদলি
০৭ মে ২০২৬
৮২টি মোবাইল ফোন ও ১৪ লাখ টাকা উদ্ধার করে মালিকদের দিল পুলিশ
০৫ মে ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি
০৫ মে ২০২৬
বড় রদবদল, ১২ জেলায় নতুন পুলিশ সুপার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
  2. ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঋণগ্রস্ত বেপারীদের বুকফাটা কান্না
  3. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
  5. শিশু রামিসাকে হত্যা-ধর্ষণ : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
  6. ৬ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x