Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ৩০ মে ২০২৫
আপডেট: ১০:৫৩, ৩০ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ৩০ মে ২০২৫
আপডেট: ১০:৫৩, ৩০ মে ২০২৫
আরও খবর
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবার পেল ২ কোটি টাকা
২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে এক বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জাপানের

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ৩০ মে ২০২৫
আপডেট: ১০:৫৩, ৩০ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ৩০ মে ২০২৫
আপডেট: ১০:৫৩, ৩০ মে ২০২৫
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : চিফ অ্যাডভাইজর জিওবি

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা করেছে জাপান সরকার।

বৈঠকে জাপান-বাংলাদেশের মধ্যে বিভিন্ন চুক্তি বিনিময় হয়। যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা ঘোষণা করে। এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতায় সহায়তা

জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার প্রদান করবে। এই অর্থ বাংলাদেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

রেলপথ উন্নয়ন ও শিক্ষাবৃত্তি

এ ছাড়া, টোকিও জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। এই প্রকল্পটি বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে একটি বড় পদক্ষেপ। পাশাপাশি, বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪ দশমিক ২ মিলিয়ন ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপানের সহায়তার ধারাবাহিকতা।

এই চুক্তিগুলো বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতির প্রতিফলন।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উল্লেখ্য, চার দিনের সফরে জাপানে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার (২৮ মে) দুপুর ২টা ৫ মিনিটে তিনি টোকিওতে পৌঁছান। জাপানের উদ্দেশে যাওয়ার পথে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে তিনি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেদেশের শ্রমমন্ত্রী ক্রিস সান তাঁকে স্বাগত জানান।

এর আগে, মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস সহায়তা ঘোষণা জাপান
০১ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে কাজ করছে : প্রধান উপদেষ্টা
০১ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের স্পিকার
৩০ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন দুপুরে
২৫ ডিসেম্বর ২০২৫
বড়দিন উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে : প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক
১৭ ডিসেম্বর ২০২৫
বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : প্রধান উপদেষ্টা
১৬ ডিসেম্বর ২০২৫
গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা
১৬ ডিসেম্বর ২০২৫
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর এদেশে ফিরে আসবে না : প্রধান উপদেষ্টা
১৬ ডিসেম্বর ২০২৫
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ শুরু
১৪ ডিসেম্বর ২০২৫
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময় নির্ধারণ
  2. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল
  3. নির্বাচনের মাঠে ১ লাখ সেনাসদস্য, কেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি
  4. সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির
  5. আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  6. চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে জরুরি সভা, তোপের মুখে উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x