সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬১৪
প্রতীকী ছবি
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৩ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ রোববার (১৫ জুন) এ তথ্য জানান।
ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি ইজিবাইক, সাত লিটার দেশীয় চোলাই মদ, দুটি বার্মিজ চাকু, ৯টি রামদা, একটি ছোরা, একটি ওয়ান শুটার গান এবং ছয়টি ১২ বোর কার্তুজ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)