Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৭:৫৫, ৩০ জুন ২০২৫
আপডেট: ১৭:৫৯, ৩০ জুন ২০২৫
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৭:৫৫, ৩০ জুন ২০২৫
আপডেট: ১৭:৫৯, ৩০ জুন ২০২৫
আরও খবর
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, আহত ৪

বেহাল সড়ক, বৃষ্টিতে বাড়ে ভোগান্তি

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৭:৫৫, ৩০ জুন ২০২৫
আপডেট: ১৭:৫৯, ৩০ জুন ২০২৫
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৭:৫৫, ৩০ জুন ২০২৫
আপডেট: ১৭:৫৯, ৩০ জুন ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের বেহাল দশা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক যেন আর সড়ক নয়, পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তে জমে থাকে পানি। ডুবে থাকা এসব গর্তে চলাচলের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জনদুর্ভোগের চরম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি।

আজ সোমবার (৩০ জুন) সরেজমিনে দেখা গেছে, সড়কটির কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে যেমন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পথচারী ও যাত্রীদের, তেমনি স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। আগে যেখানে এই পথ পাড়ি দিতে এক ঘণ্টা লাগত, এখন লাগছে তিন ঘণ্টা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী ও পণ্যবাহী পরিবহণ।

এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় চালক ও পথচারীরা। তাঁদের অভিযোগ, ভারী যানবাহন ও পাওয়ার টিলারের অনিয়ন্ত্রিত চলাচলে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানিতে ঢেকে যায় পুরো রাস্তা। কোথায় গর্ত, কোথায় সড়ক—তা বোঝা যায় না। এতে প্রতিদিনই কোনো না কোনো যানবাহনের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, বাড়ছে মেরামতের খরচ।

সড়কটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করে যাত্রীবাহী বাস, ট্রাক ও বিভিন্ন পরিবহণ। স্থানীয়রা জানান, যানবাহনের চাপে এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

বিজয়নগর উপজেলার প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভুইয়া বলেন, ‘সড়কটি দিয়ে বড় ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সড়কটির উন্নয়নের প্রস্তাব পাঠানো হবে।’

তবে স্থানীয়দের অভিযোগ, এ ধরনের আশ্বাস তাঁরা আগেও বহুবার শুনেছেন। বাস্তবে কোনো কাজই দৃশ্যমান হয়নি। প্রতিদিন প্রাণহানি ও আর্থিক ক্ষতির ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারও মানুষ। তাঁদের দাবি, প্রতিশ্রুতি নয়—এবার দরকার দৃশ্যমান ও টেকসই সংস্কার।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সড়ক দুর্ঘটনা জনদুর্ভোগ
১১ সেপ্টেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি, ভোগান্তিতে গ্রাহকরা
০৯ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে : জোনায়েদ সাকি 
০৮ সেপ্টেম্বর ২০২৫
কসবায় নিখোঁজের একদিন পর খালে মিলল শিশুর মরদেহ
০৭ সেপ্টেম্বর ২০২৫
নবীনগরে পিকআপচাপায় বৃদ্ধ নিহত
০৩ সেপ্টেম্বর ২০২৫
ময়না হত্যা মামলার পলাতক আসামি বিজয়নগরে গ্রেপ্তার
০২ সেপ্টেম্বর ২০২৫
কসবায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
০১ সেপ্টেম্বর ২০২৫
কসবায় বাল্যবিবাহ বন্ধ, বর ও কনে পক্ষকে জরিমানা
৩০ আগস্ট ২০২৫
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন
১০ আগস্ট ২০২৫
৮৮ দিনে কোরানে হাফেজ সাত বছরের ফাহিম
০৬ আগস্ট ২০২৫
নবীনগরে জুলাই শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x