Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:০৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ০৪:০৬, ০৬ জুলাই ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:০৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ০৪:০৬, ০৬ জুলাই ২০২৫
আরও খবর
রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার
‘মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত সুস্থতার মাধ্যমেই টেকসই স্বাস্থ্য নিশ্চিত সম্ভব’
মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : মৎস্য উপদেষ্টা
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে উপদেষ্টা ফরিদা আখতার
অবৈধ মাছ ধরা মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে হবে : মৎস্য উপদেষ্টা

দুধের ন্যায্যমূল্য নির্ধারণে জাতীয় নীতি প্রয়োজন : প্রাণিসম্পদ উপদেষ্টা

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:০৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ০৪:০৬, ০৬ জুলাই ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:০৫, ০৬ জুলাই ২০২৫
আপডেট: ০৪:০৬, ০৬ জুলাই ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে এক ক্ষুদ্র খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া 

প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে দুধের ন্যায্যমূল্য নির্ধারণে একটি জাতীয় নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘খামারিরা অত্যন্ত পরিশ্রম করে গরু পালন করছেন, অথচ একদিকে ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে ন্যায্যমূল্য নির্ধারণ এবং খরচ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি।’

আজ শনিবার (৫ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) পোতাজিয়া ডেইরি পিজিতে ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদা আখতার।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশের একক জেলা হিসেবে সিরাজগঞ্জে যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ জেলার খামারিদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।’

ফরিদা আখতার জানান, সিরাজগঞ্জে দুধ সংগ্রহকেন্দ্র (চিলিং সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে—যাতে এই অঞ্চলের খামারিরা সহজে দুধ সংরক্ষণ ও বিপণনের সুবিধা পান।

খাদ্য ব্যয়ের চাপ কমাতে গবাদিপশুর জন্য ঘাসভিত্তিক খাদ্য ব্যবহারে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ঘাসের চাষ বাড়ালে খামারিদের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। গরুর খুরা রোগ প্রতিরোধে দেশের চারটি জেলার মতো সিরাজগঞ্জেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগের ফলে খামারিরা খুরা রোগজনিত ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং উৎপাদন আরও বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।

খামারিদের পক্ষে বক্তব্য দেন মো. আব্দুল খালেক ফকির, মো. আব্দুল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ ও ফারজানা মিমি। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। সভায় প্রাণিসম্পদ খামারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা পাবনা জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

ফরিদা আখতার প্রাণিসম্পদ উপদেষ্টা
১৭ সেপ্টেম্বর ২০২৫
পুরুষের সঙ্গে নারীরও জেলে কার্ড থাকতে হবে : মৎস্য উপদেষ্টা
১৫ সেপ্টেম্বর ২০২৫
দুধের ঘাটতি মোকাবিলায় সারা দেশে হবে চিলিং পয়েন্ট : ফরিদা আখতার
১৪ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ মেট্রিক টন ইলিশ : ফরিদা আখতার
০৭ সেপ্টেম্বর ২০২৫
প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য : প্রাণিসম্পদ উপদেষ্টা
০৫ সেপ্টেম্বর ২০২৫
নদী দূষণের কারণে কমছে ইলিশ আহরণ : প্রাণিসম্পদ উপদেষ্টা
৩১ আগস্ট ২০২৫
অল ওয়েদার সড়কে আরও কালভার্ট নির্মাণ করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
২৫ আগস্ট ২০২৫
অপরিকল্পিত উন্নয়নের ফলে প্রাণিজসম্পদ মহিষ ক্ষতির সম্মুখীন : মৎস্য উপদেষ্টা
১৯ আগস্ট ২০২৫
সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে মৎস্যজীবীদের পাশে থাকবে : ফরিদা আখতার
১৪ আগস্ট ২০২৫
গ্রামীণ নারীদের মর্যাদা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি : ফরিদা আখতার
১৫ জুলাই ২০২৫
আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াব : মৎস্য উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
  2. মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
  3. ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
  4. রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
  5. রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
  6. ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x