Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ভজন দাস, নেত্রকোনা
২১:৫০, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ২১:৫৭, ২৭ জুলাই ২০২৫
ভজন দাস, নেত্রকোনা
২১:৫০, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ২১:৫৭, ২৭ জুলাই ২০২৫
আরও খবর
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে অব্যাহতি
সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির
মন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় কায়সার কামাল, উচ্ছ্বসিত এলাকাবাসী

নেত্রকোনায় এনসিপিনেতা নাসির উদ্দীনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

ভজন দাস, নেত্রকোনা
২১:৫০, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ২১:৫৭, ২৭ জুলাই ২০২৫
ভজন দাস, নেত্রকোনা
২১:৫০, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ২১:৫৭, ২৭ জুলাই ২০২৫
নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্পর্কে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ। ছবি : এনটিভি

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্পর্কে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।

নেত্রকোনা জেলা বিএনপি, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যার পর জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছোটবাজারে জেলা বিএনপি র্কাযালয়ে গিয়ে শেষ হয়।

দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,বিএনপিনেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,জেলা বিএিনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিুরুজ্জামান দুদু,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান প্রমুখ।

এর আগে নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট মাঠে এনসিপি আয়োজিত জনসমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ টেনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হেন্ডেলিং করতে না পারেন তাহলে কেন নিয়ে আসেন আপনি।’

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, ‘আমি বাবর ভাইকে (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর) সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা। কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি-ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, আমার ভাইদের ওপর হত্যা, গুলি চালানো হয়েছিল, এই জন্য আপনিও ইতিহাসের কাঠগড়ায় দায়ী থাকবেন।’

নেত্রকোনা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাসির উদ্দীন পাটোয়ারী এনসিপি বিক্ষোভ মিছিল

সংশ্লিষ্ট সংবাদ: নেত্রকোনা

২৬ ফেব্রুয়ারি ২০২৬
খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
২০ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় কায়সার কামাল, উচ্ছ্বসিত এলাকাবাসী
২০ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x