Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ০১:১৭, ২৮ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ০১:১৭, ২৮ জুলাই ২০২৫
আরও খবর
নারীর পরিচালক পুরুষ, শীর্ষ পদ মুখ্য নয় : জামায়াতের নারী নেত্রী
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ : আলী রীয়াজ
মানুষ হত্যার রাজনীতি আমরা ঘৃণা করি : জামায়াত আমির
‘যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিংয়ে জড়িত’

বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ০১:১৭, ২৮ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ০১:১৭, ২৮ জুলাই ২০২৫

সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে আসা ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল রোববার (২৭ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিদেশি মেডিকেল টিমগুলো সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

চিকিৎসকরা দ্রুত সাড়া দেওয়ায় এবং চিকিৎসা সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই জাতীয় সংকটকালীন সময়ে তাঁদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

‘এই টিমগুলো কেবল দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে’ বলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘তাঁদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারত্বের মূল্য প্রমাণ করে।’

আহত—যাদের মধ্যে অনেকেই শিশু— তাদের জরুরি চিকিৎসা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন। তিনি সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান যে, তারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেন—প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষা বিনিময়, এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন ও উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এ ধরনের অংশীদারত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিদেশি চিকিৎসকরা দ্রুত সাড়া দেওয়ার কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে।

সাক্ষাৎকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘আবারও প্রমাণ হলো, চিকিৎসকের কোনো সীমান্ত নেই।’

সাক্ষাতে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় বিমান বিধ্বস্ত চীনের মেডিকেল টিম চিকিৎসক ভিডিও সংবাদ
২৭ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে : প্রধান উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়
২৪ জানুয়ারি ২০২৬
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা
২১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন হচ্ছে যত
২১ জানুয়ারি ২০২৬
এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
২০ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
২০ জানুয়ারি ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
২০ জানুয়ারি ২০২৬
দেশে নতুন চার থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
১৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসির ভোটার স্থানান্তর সংক্রান্ত তথ্যে সন্তুষ্ট নয় বিএনপি
  2. দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা
  3. যেভাবে হ্যাক করা হয় ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট, ব্যাখ্যা দিল জামায়াত
  4. বরিশালে সাকুরা পরিবহণের বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মচারীর মৃত্যু
  5. জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, ফিরে পাওয়ার দাবি
  6. ধানের শীষে ভোট করতে পারবেন মোবাশ্বের আলম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x