Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ০৫:০০, ৩০ জুলাই ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ০৫:০০, ৩০ জুলাই ২০২৫
আরও খবর
বরিশালে তারেক রহমান
বিকেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত
শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক
ফরিদপুরে আজ বিএনপির জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান

নাটোরে দোকানে তালা লাগিয়ে চাঁদা দাবির বিষয় অস্বীকার জেলা জামায়াতের

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ০৫:০০, ৩০ জুলাই ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:০০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ০৫:০০, ৩০ জুলাই ২০২৫
চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা জামায়াত। ছবি : ইউএনবি

নাটোরের বড়াইগ্রামে ১১টি দোকানে তালা লাগিয়ে দখল চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা রুহুল আমিনসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) অভিযুক্তদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমনের আদালতে হাজির করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশের উপ পরিদর্শক আলমগীর হোসেন।

এদিকে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শহরের একটি কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।

এতে জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম দাবি করেন, দীর্ঘদিন ধরে বেহাত হওয়া পৈত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য চেষ্টা করেছেন রুহুল আমিন ও তার পরিবার। এখানে রাজনৈতিক পরিচয় ব্যবহার ও চাঁদাবাজির কোনো বিষয় ছিল না। তবে দোকানে তালা লাগানোর বিষয়টি ঠিক হয়নি বলে মন্তব্য করেন জেলা আমির।

তিনি জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ ডাকা হলেও প্রতিপক্ষ সেখানে হাজির হননি। এ অবস্থায় রুহুল আমিন ও তার ভাইয়েরা মিলে দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। বিষয়টি কেন্দ্রীয় জামায়াত পর্যবেক্ষণ করছে। এ ক্ষেত্রে অনিয়ম ও দলীয় পরিচয়ে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ পেলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলেও জানান মীর নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার(২৮ জুলাই) বিকেলে স্থানীয় জামায়াত নেতা রুহুল আমিন ও তার ভাই বিএনপি নেতা হায়দার আলীসহ স্বজনরা গিয়ে উপজেলার আহম্মদপুর বাজারের ১১টি দোকান নিজেদের দাবি করে। পরে তারা সেসব দোকানে তালা লাগিয়ে দিলে ব্যবসা বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সেনাবাহিনীর সহায়তা চাইলে সেনা সদস্যরা গিয়ে কাগজপত্র যাচাই বাছাই শেষে তালাবদ্ধ দোকানগুলোর তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে এবং তালা লাগানোর সঙ্গে জড়িত জামায়াত নেতা রুহুল আমিন তার ভাই হায়দার আলী, অপর ভাই আজিম উদ্দিন ও তাদের বাবা মজিবর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। পরে আটককৃত ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন বিএনপি
০৩ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান
০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘মায়েরা কাজ করবেন দৈনিক ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার টাকা সরকার দেবে’
০৩ ফেব্রুয়ারি ২০২৬
জনগণ আর পরিবারতন্ত্রের রাজনীতি চায় না : জামায়াত আমির
০৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জামায়াত আমিরের
০২ ফেব্রুয়ারি ২০২৬
৫ আগস্টের পর কিছু লোক জালিম হয়ে উঠেছে : জামায়াত আমির
০২ ফেব্রুয়ারি ২০২৬
আমরা ডাকাত ধরে ফেলেছি : এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে জামায়াত আমির
০২ ফেব্রুয়ারি ২০২৬
পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব : জামায়াত আমির
০২ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামের তিন স্থানে আজ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
০২ ফেব্রুয়ারি ২০২৬
গণঅধিকার ছেড়ে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
০১ ফেব্রুয়ারি ২০২৬
নারীর পরিচালক পুরুষ, শীর্ষ পদ মুখ্য নয় : জামায়াতের নারী নেত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমানের নতুন এমডি ও সিইও হুমায়রা সুলতানা
  2. মায়েদের প্রতি আমাদের বাড়তি দায়িত্ব আছে : জামায়াত আমির
  3. বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
  4. রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প 
  5. সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান
  6. সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x