Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ০২ আগস্ট ২০২৫
আপডেট: ১০:১৪, ০২ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ০২ আগস্ট ২০২৫
আপডেট: ১০:১৪, ০২ আগস্ট ২০২৫
আরও খবর
চুয়াডাঙ্গায় মাঠে মিলল নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ
সড়কে বাস উল্টে নারীর হাত বিচ্ছিন্ন, আহত ২৩
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ফের বিএসএফের পুশইন
স্কুলছাত্রী মরিয়মকে ধর্ষণের পর হত্যায় আবুল হোসেনের মৃত্যুদণ্ড
জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়

চুয়াডাঙ্গায় ‘বিত্তি’ তৈরির ধুম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ০২ আগস্ট ২০২৫
আপডেট: ১০:১৪, ০২ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ০২ আগস্ট ২০২৫
আপডেট: ১০:১৪, ০২ আগস্ট ২০২৫
মাছ ধরার বিত্তি। ছবি : বাসস

চুয়াডাঙ্গায় এবারের বর্ষায় গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। আষাঢ়ের আগেই শুরু হওয়া টানা বৃষ্টিতে জেলার চারটি উপজেলার বিল, বাওড়, পুকুর, ডোবা ও জলাশয় পানিতে থইথই। এতে দেশীয় মাছের উৎপত্তি বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে মাছ ধরার উপকরণ ‘বিত্তি’ তৈরির চাহিদা। এই চাহিদা মেটাতে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের প্রায় ২০০ পরিবার এখন ব্যস্ত সময় পার করছে।

সরেজমিনে দেখা গেছে, শৈলমারী গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সবাই বাঁশ, তাল গাছের আঁশ ও নাইলনের সুতা দিয়ে হাতে তৈরি করছেন বিত্তি। তাল গাছের ডগা পচিয়ে সুতা তৈরির পর তা বাঁশের কাঠির সঙ্গে বুনে বানানো হয় মাছ ধরার এই প্রাচীন ফাঁদ। বর্ষায় পুঁটি, টাকি, কাটরা, চিংড়ি, বাইনসহ নানা দেশি মাছ ধরতে এ বিত্তির জুড়ি নেই। প্রতিটি বিত্তি বাজারে বিক্রি হয় ৩০০ থেকে ৬০০ টাকায়। গ্রাম থেকেই সপ্তাহে দেড় থেকে দুই লাখ টাকার বিত্তি বিক্রি হচ্ছে। 

কারিগর মন্টু মিয়া বলেন, বেশি বৃষ্টির কারণে এ বছর চাহিদা দ্বিগুণ। একেকটি বাঁশ কিনতে হয় ২০০-২৫০ টাকায়, আর তাল গাছের ডগা ৩০ টাকায়। এতে একেক বাঁশ থেকে তিন-চারটি বিত্তি তৈরি করা যায়।

মর্জিনা খাতুন বলেন, বিয়ের পর শাশুড়ির কাছ থেকে বিত্তি তৈরির কাজ শিখেছি। এখন সংসারে সচ্ছলতা এসেছে। রান্না করার সময় পর্যন্ত পাই না। 

কারিগর তানভীর রহমান বলেন, গত বছর এই সময়ে কেউ বিত্তি কিনতে চাইত না। এবার অর্ডার এত বেশি যে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই যাচ্ছি।

জেলার শিয়ালমারি হাটে গিয়ে দেখা গেছে, ব্যাপারীরা ব্যাপক হারে বিত্তি কিনছেন। তবে স্থানীয়রা জানায়, এই পেশা শুধু বর্ষাকালেই জমে ওঠে। তাই সরকারের কাছে হাতুড়ি, করাত, সুতালি ইত্যাদি সরঞ্জামের সহায়তা চান তারা।

জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এবার অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এ কারণে খাল, বিল ও ডোবায় মাছ পাওয়া যাচ্ছে। বিশেষ করে ছোট মাছ ধরতে প্রয়োজন হয় বিত্তির। স্থানীয়ভাবে এটা তৈরি হচ্ছে। জেলায় বর্তমানে বিত্তির চাহিদা বেড়েছে। বৃষ্টির কারণে বৃত্তি তৈরির কারিগরদের চাহিদা বেড়েছে। বৃষ্টির সঙ্গে এ শিল্পটা জড়িত।  তিনি বলেন, উপজেলা অফিসে যোগাযোগ করলে বিত্তি তৈরির যে সব উপকরণ লাগে সেটা সরবরাহ করার চেষ্টা করা হবে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গত বছর জুলাই মাসে জেলায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এ বছর জুলাই মাসে ৪১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা
০৪ জুলাই ২০২৬
জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়
৩১ মে ২০২৬
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
২৪ মে ২০২৬
রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মালেক
২১ মে ২০২৬
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪ কেজি ভারতীয় রূপা জব্দ
২০ মে ২০২৬
টানা তিনদিন বিদ্যুৎহীন চুয়াডাঙ্গার বেশ কিছু এলাকা
০৬ মে ২০২৬
৩ কোটি ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি
২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা : ২৫ মিনিট নষ্ট, অতিরিক্ত সময় ছাড়াই খাতা নেওয়ার অভিযোগ
২৪ মার্চ ২০২৬
দামুড়হুদায় কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি
১৩ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে জীবননগরে বিএনপিনেতার মৃত্যু, সেনাসদরের বিবৃতি
৩১ ডিসেম্বর ২০২৫
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
  2. জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা
  3. দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায় : সংস্কৃতি মন্ত্রী
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x