Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫৩, ০৯ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫৩, ০৯ আগস্ট ২০২৫
আরও খবর
ট্যাংক লরি লিকেজ, আমদানিকৃত নাইট্রোজেন গ্যাস নির্গত
বাসের সঙ্গে গরুবাহী নছিমনের সংঘর্ষ, নিহত ৪
বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক
ছিনতাইয়ের ৪০ ঘণ্টার মধ্যে ধরা দুই ছিনতাইকারী
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান হুইপ দুলুর

নাটোরে সোনালী আঁশে ফিরছে সুদিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫৩, ০৯ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫৩, ০৯ আগস্ট ২০২৫
নাটোরে সোনালী আঁশে ফিরছে সুদিন। ছবি : বাসস

নাটোরে সোনালী আঁশের দিন ফিরছে। ভালো দাম পাওয়ায় এবং চাহিদা বৃদ্ধির কারণে কৃষকরা ক্রমেই পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফলে জেলায় বেড়েছে আবাদি জমি, বেড়েছে উৎপাদনও।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ২৯ হাজার ৮০৯ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে পাট চাষ হয়েছে ৩০ হাজার ৮৮০ হেক্টরে। এক দশক আগে যা ছিল প্রায় অর্ধেক। ইতোমধ্যে ১৩ হাজার ৩৩০ হেক্টর জমির পাট কাটা শেষ হয়েছে, উৎপাদন হয়েছে ৪৬ হাজার ৪৯৯ টন। বিঘাপ্রতি গড় উৎপাদন ১১ দশমিক ৬২ মণ।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় চলছে পাট কাটার ধুম। জলাশয়, বিল ও নদীর পাড়ে পাট ভেজানো, আঁশ ছড়ানো, শুকানো ও পাটকাঠি সংগ্রহের কর্মযজ্ঞে ব্যস্ত নারী-পুরুষ। নারী শ্রমিকদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। অনেকেই পাটকাঠি নেওয়ার শর্তে আঁশ ছড়ানোর কাজে যুক্ত।

সিংড়ার লাড়ুয়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, এবার আষাঢ়-শ্রাবনে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে সহজেই পাট পচানো গেছে, খরচও কম হয়েছে। বিঘায় ১২ মণ ফলন পাচ্ছি।

বাঁশিলা গ্রামের আরিফুল ইসলাম বলেন, গম বা ডাল তোলার পর আমন মৌসুমের আগে পাট চাষ করলে জমি অনাবাদি থাকে না। আগাম পাট কেটে সহজেই আমন মৌসুম ধরা যায়।

গুরুদাসপুরের নাজিরপুর, সদরের তেবাড়িয়া ও সিংড়ার হাতিয়ান্দহ হাটে আগাম তোলা পাটের কেনা-বেচা জমে উঠেছে। হাতিয়ান্দহ হাটে কৃষক হারান প্রামানিক বলেন, সাড়ে তিন হাজার টাকা মণ দরে পাট বিক্রি করেছি।

নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, আমাদের উপজেলায় গড় উৎপাদন বিঘাপ্রতি সাড়ে ১১ মণ।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, এবার প্রচুর বৃষ্টির কারণে পাট জাগ দেওয়া সহজ হয়েছে। পরিবেশবান্ধব ও বহুমুখী ব্যবহারযোগ্য হওয়ায় দেশে-বিদেশে চাহিদা বাড়ছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন, তাই পাট চাষে উৎসাহিত হচ্ছেন। কৃষি বিভাগ প্রশিক্ষণ, প্রণোদনা ও প্রযুক্তি সহায়তা দিয়ে সবসময় কৃষকদের পাশে আছে।

নাটোর পাট চাষ
০৭ আগস্ট ২০২৬
ছিনতাইয়ের ৪০ ঘণ্টার মধ্যে ধরা দুই ছিনতাইকারী
০৫ আগস্ট ২০২৬
লালপুরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
৩১ জুলাই ২০২৬
চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনমুখী রাখার পরিকল্পনা হচ্ছে : রিজভী আহমেদ
১৯ জুলাই ২০২৬
ভাগ্নের বাইসাইকেল চুরি করে গ্রেপ্তার আপন মামা
১৬ জুলাই ২০২৬
কচুরিপানার নিচে ৮ ঘণ্টা লুকিয়ে দুই গরুচোর
০৯ জুলাই ২০২৬
নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
০৬ জুলাই ২০২৬
বিষপান করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
২৯ জুন ২০২৬
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর, মালিক পুলিশ হেফাজতে
১৪ জুন ২০২৬
নাটোরে জেনারেল হাসপাতালসহ দুটি সরকারি প্রতিষ্ঠানে চুরি
১০ জুন ২০২৬
উদ্বোধনের আগেই সাড়ে ২৩ লাখের কালভার্টে ফাটল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপির গলায় রামদা ধরে দলিলে স্বাক্ষর করানোর অভিযোগ
  2. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ দোকান ও বসতঘর ভস্মীভূত
  3. দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ট্রেন
  4. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান
  5. ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী
  6. রাজবাড়ীতে ‘নৌযান শুমারি ২০২৬’ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x