চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় প্রচণ্ড শীতে দুর্ভোগে সাধারণ মানুষ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এ জনপদে। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৫ ভাগ। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমতে পারে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা