Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৮:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৫
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৮:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে : পাটমন্ত্রী
ধসে পড়ল তুরাগ পাড়ের নবনির্মিত সড়ক
জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে : আলী রীয়াজ
নিজেকে ৭০ নম্বর দিলেন অর্থ উপদেষ্টা
ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার

এনটিভি অনলাইনে সংবাদ প্রচার, উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৮:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৫
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১৮:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর বন্দরবাজার-মাশাউরা সড়কটি উন্নয়ন প্রকল্পের আওতায়। ছবি : এনটিভি

উন্নয়ন প্রকল্পের আওতায় এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দরবাজার-মাশাউরা সড়ক। গত ৪ সেপ্টেম্বর এনটিভি অনলাইনে সড়কটি নিয়ে সংবাদ প্রচারের পর বিজয়নগর উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রস্তাব পাঠায়। এরপর এলজিইডি সড়কটি উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে অর্থ বরাদ্দ দেয়।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যে সড়কটি বর্ষা মৌসুমে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটি এখন উন্নয়নের মুখ দেখছে। এতে কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের স্বস্তি প্রকাশ করেছে।

বর্ষা এলেই সড়কটি পানির নিচে তলিয়ে যেত। সামান্য বৃষ্টিতেই চলাচল বন্ধ হয়ে পড়ত। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি নেমে আসত। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা যানবাহন না পৌঁছানোয় অনেক সময় রোগীদের কাঁধে করে হাসপাতালে নিতে হয়েছে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের বেহাল দশার কারণে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাওয়া সম্ভব হচ্ছিল না। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হয়েছে। বিয়ে-শাদি ও সামাজিক অনুষ্ঠান পর্যন্ত স্থগিত রাখতে হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসায় তারা এখন আশার আলো দেখছে।  

বিজয়নগর উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, সড়কটি আগে কোনো উন্নয়ন প্রকল্পের আওতায় ছিল না। সংবাদ প্রকাশ ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি প্রকল্পভুক্ত করে সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়। এরপর এলজিইডি এক কোটি ৮৩ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের অনুমোদন দিয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

মো. আশিকুর রহমান আরও জানান, সড়কটি উন্নয়ন হলে বর্ষা মৌসুমেও স্বাভাবিকভাবে যান চলাচল নিশ্চিত হবে এবং এলাকার শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

এলাকাবাসী এনটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক সংস্কার বিজয়নগর

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

০৬ ফেব্রুয়ারি ২০২৬
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
২৪ জানুয়ারি ২০২৬
কসবা সীমান্তে বিপুল ভারতীয় শাড়ি জব্দ
২১ জানুয়ারি ২০২৬
প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগে আলোকিত হাটখোলা গ্রাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে : বিডা নির্বাহী চেয়ারম্যান
  2. যমুনা নদীর তীর রক্ষায় অভিযান, লাখ টাকা জরিমানা
  3. পুরোনো পেশায় ফিরলেন ড. ইউনূস
  4. ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন’
  5. এলাকার উন্নয়নে সংসদ সদস্যের হটলাইন নম্বর চালু
  6. রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x