Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি
ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২১
নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির বিশেষ হটলাইন চালু
অফিস-হাসপাতালের ১০০ মিটারে হর্ন বাজালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লোগো। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা জারি করেছে। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিমোক্ত বিষয়গুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।

২. সোনারগাঁও মোড় হতে ফার্মগেট/বিজয়সরণি (কাজী নজরুল ইসলাম এভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে।

৩. যথাসম্ভব কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহার করতে হবে।

৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিকে বিজয়সরণি/ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে।

৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড হতে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িসমূহকে মহাখালী-জাহাঙ্গীরগেট- কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে হবে।

৬. মিরপুর অঞ্চল হতে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িসমূহ মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হলো।

৭. মিরপুর অঞ্চল হতে রমনা-মতিঝিলগামী যানসমূহ মিরপুর রোডের শ্যামলী হতে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং এর দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে।

৯. ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

১১. জানাজাস্থলকে খালি রাখার নিমিত্তে নিম্নবর্ণিত ক্রসিং সমূহে যান চলাচল বন্ধ থাকবে;

অর্থাৎ রাপা প্লাজা হতে গণভবন ক্রসিং, ফার্মগেট হতে মানিকমিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় স্মরণি ক্রসিং হতে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

পার্কিং:

১. ঢাকা মহানগরের যানবাহন:

ক) পুরাতন বাণিজ্য মেলার মাঠ

২. ঢাকার বাহির হতে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহন;

ক) মতিঝিল বাণিজ্যিক এলাকা

খ) শাহবাগ থানা এলাকা

গ) উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার/গরুর হাট এলাকা

ঘ) পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোড

উপর্যুক্ত সকল ডাইভারশনসমূহ আগামী ৩১ ডিসেম্বর সকাল ৭টা থেকে কার্যকর থাকবে।

এ সকল বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করেছে।

খালেদা জিয়া জানাজা দাফন ডিএমপি

সংশ্লিষ্ট সংবাদ: খালেদা জিয়া

১৭ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান
১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা করা হয়েছে : ডা. এ এফ এম সিদ্দিক
১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রেকর্ড কেউ ভাঙতে পারবে না : মহিউদ্দিন আহমদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x