Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইসির ভোটার স্থানান্তর সংক্রান্ত তথ্যে সন্তুষ্ট নয় বিএনপি
সাংবাদিকদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্তের অভিযোগ, ইসির নাকচ
নির্বাচন সুষ্ঠু করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি সানাউল্লাহ
বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকদের নিয়ে ইসির এক গুচ্ছ নির্দেশনা
ভোট ছাড়া দেশে ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দুই দিনে ইসিতে ১৬৪ আপিল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:১২, ০৭ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আরো ১২২টি আপিল দায়ের করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে মোট ১৬৪টি আপিল দায়ের করা হলো।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (৬ জানুয়িারি) আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই আপিল দায়ের করা হয় বলে ইসি থেকে জানানো হয়েছে।

এর আগে সোমবার খুলনা অঞ্চলের থেকে তিনটি, রাজশাহী অঞ্চলের ৫টি, রংপুর অঞ্চলে ৩টি, চট্টগ্রাম অঞ্চলে দুটি, কুমিল্লা অঞ্চলে ৫টি, ঢাকা অঞ্চলের ১৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, বরিশাল অঞ্চলে ১টি এবং ফরিদপুর অঞ্চলের জেলা সমূহে থেকে ৭টি আপিল দায়ের করা হয়। এরমধ্যে কুমিল্লা অঞ্চলে থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়েছে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির বিষয়ে ইসির এক নোটিশে বলা হয়েছে, ‘রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর মেমোরেন্ডাম আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।’

৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন। ১০ জানুয়ারি সকাল ১০টা হতে শুরু হবে ১ থেকে ৭০ নম্বর আপিল শুনানি। ১১ জানুয়ারি ৭০ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক হতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। ১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারি দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি দেওয়া হবে।

নির্বাচন কমিশন মনোনয়ন
২৮ জানুয়ারি ২০২৬
বিনা মাশুলে ডাকযোগে নির্বাচনি ফলাফল পাঠাবেন প্রিসাইডিং অফিসাররা
২৬ জানুয়ারি ২০২৬
দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
২৫ জানুয়ারি ২০২৬
দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের
২৪ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালট দ্রুত ফেরত পাঠানোর তাগিদ ইসির
২৩ জানুয়ারি ২০২৬
কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রোববার
২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ২৮৮ আসনে বিএনপির প্রার্থী, জামায়াতের ২২৪
২১ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎহীন ভোটকেন্দ্রে আলোর ব্যবস্থা করতে ইসির নির্দেশ
২১ জানুয়ারি ২০২৬
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে নির্বাচনি প্রচারণা শুরু
২১ জানুয়ারি ২০২৬
ভোটের লড়াইয়ে ১৯৬৭ জন, প্রতীক বরাদ্দ আজ
২০ জানুয়ারি ২০২৬
ভোটের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x